রাজ্যের মহিলাদের জন্য সুখবর, দিঘা-দার্জিলিং এ ফ্রি বাস পরিষেবা চালুর ঘোষণা

Updated on:

Updated on:

Agnimitra Paul announces free travel for women on long-distance buses too
Follow

বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। পয়লা জুন থেকে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্তে সীলমোহর দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছিল দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলার বিনামূল্যে যাতায়াত করতে পারবেন কিনা সেই বিষয়ে। এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) স্পষ্ট করে জানান, যেকোনো দূরপাল্লার সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

দূরপাল্লার বাসেও মহিলাদের ফ্রি সফর, ঘোষণা সরকারের (Agnimitra Paul)

প্রতিশ্রুতি মতোই কাজ শুরু করেছে রাজ্যের মন্ত্রিসভা। রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণে ছাড়পত্র দেওয়া হল। সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

Agnimitra Paul announces free travel for women on long-distance buses too

আরও পড়ুন: অবসরের আগে তৈরি করুন ৫.৪০ কোটির তহবিল, PPF বিনিয়োগে কত টাকা জরুরি জানেন?

পাশাপাশি বিধানসভা নির্বাচনের পরে বিজেপি জানিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। আর বিজেপির সংকল্প পথ এসে কথা উল্লেখ করা হয়েছিল।

আর এবার নির্বাচনে জয়ী হয়ে মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের নতুন সরকার। সে ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি সংকল্প পত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার।

পাশাপাশি রাজ্যের সব মহিলা রই সব সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলারা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন দূরপাল্লা হোক বা কাছের যেকোনো সরকারী বাসে মহিলাদের কোন ভাড়া লাগবে না। সেটি CSTC, SBSTC, NBSTC-সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে। তাছাড়া মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। যে কাঠামো হয়েছে, তার উপরেই এই সুবিধা পাবেন (Agnimitra Paul)।