Durga Puja 2026 Live Updates

কলকাতার রঙিন রাস্তা নিয়ে প্রশ্ন, টাকার উৎস জানালেন অগ্নিমিত্রা পাল

Published on:

Published on:

Agnimitra Paul Explains Road Painting Funds
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা ও ব্রিজে নানা রং করা হচ্ছে। গড়িয়াহাট ও চিংড়িঘাটার মতো এলাকার রঙিন রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে রাস্তা রং করতে সাধারণ মানুষের করের টাকা খরচ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানালেন, রাস্তা রং করার জন্য সাধারণ মানুষের টাকা খরচ করা হয়নি।

কোন টাকায় রং করা হচ্ছে রাস্তা? জানালেন পুরমন্ত্রী (Agnimitra Paul)

মঙ্গলবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, দুর্গাপুজোর আগে শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই এই কাজ করা হচ্ছে। পুজোর আগে বাঙালি যেমন নিজের বাড়ি পরিষ্কার করে নতুন রং দিয়ে সাজায়, তেমনই শহরকেও সুন্দর করে তোলা হচ্ছে। শহর পরিষ্কার রাখা এবং সুন্দর রাখার দায়িত্ব সবার বলেও জানান তিনি (Agnimitra Paul)।

অগ্নিমিত্রা (Agnimitra Paul) আরও বলেন, আগে তিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন। তখন মানুষকে সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল তাঁর। এখন সেই ভাবনা থেকেই শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। দুর্গাপুজো উপলক্ষে রাস্তা ও ব্রিজে বিভিন্ন রং করা হচ্ছে।

রাস্তা রং করার খরচ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাবও দিয়েছেন মন্ত্রী (Agnimitra Paul)। তাঁর দাবি, বিভিন্ন রং তৈরির সংস্থার সিএসআর (CSR) ফান্ডের টাকা দিয়ে এই কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের করের টাকা থেকে কোনও খরচ করা হয়নি।

Agnimitra Paul state takes initiative to provide food and water to stray dogs

আরও পড়ুনঃ পুজোর আগে কলকাতা হাই কোর্টে মানবিক উদ্যোগ, নজির গড়লেন খোদ প্রধান বিচারপতি

মন্ত্রী (Agnimitra Paul) আরও জানান, রাস্তার এই রং বিশ্বাস ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। তাঁর কথায়, রাস্তার এই রং প্রায় ৬ মাস থাকবে।