সামনে ব্রাজিল, উরুগুয়ে! তারই প্রস্তুতিতে ভারতের জার্সিতে ইস্টবেঙ্গলকে টেক্কা দিলো মোহনবাগান

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর কিছুদিনের মধ্যেই ব্রাজিল (Brazil), উরুগুয়ে (Uruguay) এবং পানামার (Panama) বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ভারতীয় দল (Indian Football Team)। আর সেই তিন ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী ২৬শে সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এবং তারপর ২রা এবং ৬ই অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। আর সেই ম্যাচগুলোর জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan) ২ শিবির থেকেই একাধিক ফুটবলার জায়গা পেয়েছেন।

আরও পড়ুন: ব্রাজিলের পর এবার উরুগুয়ে! ১ মাসে দুই বিশ্বচ্যাম্পিয়ন দলের মুখোমুখি ভারত, কত গোল দেবে ব্লু-টাইগার্সরা?

ভারতের এই স্কোয়াডে মোহনবাগান শিবির থেকে জায়গা পেয়েছেন পাঁচজন ফুটবলার। এই পাঁচ ফুটবলার হলের সাহাল আব্দুল সামাদ, মনভীর সিং, আপুইয়া রালতে, অভিষেক টেকচাম ও অনিরুদ্ধ থাপা। কিন্তু মোহনবাগানের হয়ে তেকাঠির নীচে দুরন্ত পারফরম্যান্স করা বিশাল কাইথ সুযোগ পাননি ভারতের স্কোয়াডে। অনেকেই কোচ খালিদ জামিলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি ডুরান্ডে গোল্ডেন গ্লাভস জেতা তারকা কেন বঞ্চিত, সেই নিয়ে অবাক অনেকেই। তবে দুরন্ত ছন্দে থাকা সাহাল ও মনবীরের চয়ন নিয়ে আপত্তি নেই কারোরই। তার পাশাপাশি নিজের অভিজ্ঞতার কারণে সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ।

আর বর্তমানের ভারতসেরা ক্লাব ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন চারজন ফুটবলার। এই চারজন হলেন এডমুন্ড লালরিন্ডিকা, জয় গুপ্তা, আনোয়ার আলী ও দুরন্ত ফর্মে থাকা গোলরক্ষক প্রভসুখন গিল। রক্ষণে আনোয়ার ও আক্রমণে এডমুন্ড বর্তমানে নিজেদের জীবনের সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাদের চয়ন একপ্রকার নিশ্চিত ছিল। সম্প্রতি নিজের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখিয়ে এই জায়গা আদায় করেছেন সাইড ব্যাক জয় গুপ্তা। তবে ভালো ফর্মে থাকা দুই ইস্টবেঙ্গল তারকা জিকসন সিং ও পিভি বিষ্ণু কেন বাদ পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: মেসি কাণ্ডে আর্থিক কেলেঙ্কারির টাকা ফেরত পাবে ক্ষতিগ্রস্ত ফুটবলপ্রেমীরা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্রাজিল,উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:

গোলরক্ষক:
অ্যালবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল, সোম কুমার

ডিফেন্ডার:
অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, হামিংথানমাওইয়া রাল্টে, জয় গুপ্ত, প্রমবীর, রিকি মিটেই হাওবাম

মিডফিল্ডার:
অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাওইয়া রাল্টে, ম্যাকার্টন নিকসন, মোহাম্মদ সানান, রিকি শাবোং, সাহল আবদুল সামাদ

ফরোয়ার্ড:
এডমুন্ড লালরিন্ডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং