Durga Puja 2026 Live Updates

আজকের রাশিফল ২৬ অক্টোবর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 26 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দাঁতের যন্ত্রণা অথবা পেটের গোলমালে ভুগতে পারেন। তাই, অবিলম্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় লাভবান হতে পারেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময় সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহন্নলাদের সবুজ রঙের পোশাকের উপাদান অর্পণ করুন। মনে রাখবেন, বৃহন্নলাদের সেবা করলে বুধের খারাপ প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব।

বৃষ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান ভৈরবের পুজো এবং আরাধনা করুন।

মিথুন রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার সঠিক সময়ের সাহায্য আজ কাউকে বড় বিপদ থেকে বাঁচাবে। অতীতের একটি সুখের স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই সূর্যোদয়ের সময়ে ১১ টি গমের দানা খান। এটি আপনার উপকারে আসবে।

কর্কট রাশি: কোনও অপ্রত্যাশিত ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হতে পারেন। কোথাও বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ব্যবসায়িক মিটিংয়ে স্পষ্ট কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গুরুজন, শিক্ষক, আচার্য্য বা বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রদর্শন করুন।

সিংহ রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে ছোট ছুটি অতিবাহিত করছেন তাঁরা কিছু স্মরণীয় স্মৃতি উপহার পাবেন। এই রাশির বায়োস্কো ব্যক্তিরা আজ অবসর সময়ে তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী শিশুদের উদ্দেশ্যে ব্যাটারী চালিত খেলনা গাড়ি ও পুতুল অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ ফোন কল আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই অভাবী শিশুদের (মূলত কন্যা) উদ্দেশ্যে সাদা রঙের সুগন্ধি মিষ্টি দান করুন। এটি আপনার উপকারে আসবে।

Ajker rashifal todays horoscope 26 October 2026.

তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে। অতীতের অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করুন। বিস আপনি আজ দাবা অথবা অন্য কোনও খেলায় ব্যস্ত থাকতে পারেন। এর পাশাপাশি গল্প কিংবা কবিতা লেখা ছাড়াও ভবিষ্যতের পরিকল্পনাও করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি পাবেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই একটি নারকেল এবং সাতটি আমন্ড কোনও ধর্মীয় স্থানে অর্পণ করুন।

ধনু রাশি: আপনার সৃজনশীল প্রতিভাকে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ প্রয়োজনের তুলনায় আপনার ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ করতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ সন্ধ্যা নাগাদ কোনও সিনেমা অথবা থিয়েটার দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান। এটি আপনার উপকারে আসবে।

আরও পড়ুন: পাকিস্তানে নতুন সঙ্কট! ৭,০০০ পেরোল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত আমজনতার

মকর রাশি: আপনি আজ একজন বন্ধুর কাছ থেকে বিশেষ প্রশংসা পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বার্লির আটা দিয়ে তৈরি বল মাছকে খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।

আরও পড়ুন: সর্বকালের সেরা সাফল্য! এশিয়ান প্যারা গেমসে অ্যাথলিটদের সংখ্যা কমলেও বেশি পদক জিতল ভারত

কুম্ভ রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। পাশাপাশি, ধূমপান করেছেন এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। নাহলে, গর্ভে থাকা শিশুর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও খবর না দিয়েই আজ বাড়িতে হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি অবশ্যই ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মহাদেব বা একটি অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু অর্পণ করুন।

মীন রাশি: সেই সমস্ত আত্মীয়দের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার মন নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান। এটি আপনার উপকারে আসবে।