অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তি নিয়ে আপডেট! নতুনরা কবে টাকা পেতে পারে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana December installment and new beneficiary update

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নভেম্বরের কিস্তি দীপাবলির আগেই দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে ডিসেম্বরের কিস্তির অপেক্ষায় রয়েছেন মহিলারা। যদিও আগামী মাসে কবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। পাশাপাশি এখনও যেসব আবেদনকারী প্রকল্পের (Government Scheme) টাকা পাননি, তাঁরা ডিসেম্বরে পেতে পারেন কিনা সেই নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে।

অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তির আগে বড় আপডেট | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার কিস্তি পাঠানোর নির্দিষ্ট কোনও দিন নেই। সাধারণত মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে সরকার। আগামী মাসেও সেই ধারা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

annapurna yojana(132)

এছাড়া এখনও যেসব মহিলা একবারও অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁদের দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন হতে পারে। কারণ জানুয়ারি মাস থেকেই নতুন করে আবেদনের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও একটিও কিস্তি না পাওয়া আবেদনকারীরা ডিসেম্বর মাস থেকেই আর্থিক সহায়তা পাবেন কিনা তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আরও পড়ুনঃ ৫০-৬০ হাজারে পৌঁছতে পারে রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতন! সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট

অন্নপূর্ণা যোজনা কবে পাওয়া যাবে তা অফিশিয়াল পোর্টাল https://socialregistry.wb.gov.in/ -এ গিয়ে স্ট্যাটাস চেক করলেই আন্দাজ করা যায়। যেসব আবেদনকারীর নামের পাশে ‘Under Process’ লেখা আছে, তাঁরা যোগ্য প্রমাণিত হলে ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকেই সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আবার অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বড় নিয়ম স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ দু’জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে কোনও পরিবারে যদি তিনজন বা চারজন মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়ে থাকেন, তাহলে বাকিদের নাম বাদ যেতে পারে। যদিও কাদের নাম বাদ যাবে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রাজ্য সরকার।