অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় আপডেট! বাড়ি বাড়ি গিয়ে হবে নথি ও তথ্য যাচাই

Published on:

Published on:

Annapurna Yojana door-to-door verification launched to ensure transparency
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন ৫০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়া হয়েছে ৩০০০ টাকা।

অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে শুরু বাড়ি বাড়ি যাচাই (Annapurna Yojana)

গত ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প (Annapurna Yojana) সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছিল। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলছে।

Annapurna Yojana door-to-door verification launched to ensure transparency

আরও পড়ুন: আজ সোনার দামে বড় পরিবর্তন! কেনার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেটের সর্বশেষ মূল্য

অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের মধ্যে প্রবল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন অথবা রিজেক্টেড। আসলে রাজ্য সরকার দুর্নীতিমুক্তভাবে উপযুক্তদের হাতে তিন হাজার টাকার ভাতা পৌঁছে দিতে মরিয়া। সফটওয়্যার এর মাধ্যমে অত্যন্ত করা ফিল্টারিং প্রসেসে চালানো হচ্ছে এই প্রক্রিয়া।

পাশাপাশি অনলাইনে ফরম বাতিল ও আন্ডার ভেরিফিকেশন এর সমস্যা সমাধানের জন্য রাজ্য প্রশাসন এবার একটি অত্যন্ত কড়া এবং অভিনব পদ্ধতি গ্রহণ করতে চলেছেন। যেখানে অনেকে আশঙ্কা করেছিল যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কি এবার বাড়িতে ঢুকে করা হবে। উত্তর হবে হ্যাঁ।

উপভোক্তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য এবার সরকারি আধিকারিকেরা সরাসরি এই প্রকল্পের আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যাবেন। ৪ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্লক ও পুরসভার আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি তারা খতিয়ে দেখছেন যে মহিলা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন তিনি সত্যি ওই ঠিকানায় বসবাস করছেন কিনা অথবা আর্থিক অবস্থা আসলে এই অনুদান পাওয়ার যোগ্য কিনা (Annapurna Yojana)।