বাংলা হান্ট ডেস্ক: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু শনিবার পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি এই যোজনার টাকা। এর ফলে প্রতিবাদের নামে উদয়নারায়ণপুরের মহিলারা। তারা দুটি পৃথক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এই বিক্ষোপে মহিলারা জানান বেশিরভাগ মানুষদের স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে রয়েছে।। মহিলাদের অভিযোগ যারা টাকা পাচ্ছেন তারা প্রতিমাসে পাচ্ছেন। কিন্তু গরিব মানুষের অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না।
অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভ,উদয়নারায়ণপুরের রাস্তা অবরোধ মহিলাদের (Annapurna Yojana)
শনিবার সকালে উদয়নারায়নপুরের পরশুড়া যাওয়ার রাস্তায় লেবুতলা ও ঝাউতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। প্রায় আধঘন্টা ধরে এই অবরোধ চলে। পরে উদয়নারায়নপুর ব্লক প্রশাসনের কর্তারা ও উদয়নারায়নপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তারা সমস্যার সমাধানে আস্বেষ দিলে অবরোধকারীরা, সেই অবরোধ তুলে নেয় অন্নপূর্ণা যোজনা নিয়ে (Annapurna Yojana)।

আরও পড়ুন: পুজোর ছুটিতে কোথায় যাবেন? ঘুরে আসুন পাহাড়ের কোলের ছোট্ট গ্রাম ঝালং থেকে
বিক্ষোভকারীদের অভিযোগ, যা তথ্য চাওয়া হয়েছিল সব তথ্য দেওয়ার পরেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকছে না। এমনকী প্রশাসনের কোনও স্তরের কেউ সদুত্তর দিতে পাচ্ছেন না। বারে বারে প্রশাসনিক দফতরে গিয়ে হয়রান হতে হচ্ছে তাদের।
জানা গিয়েছে, অনেক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকায় অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আবার অনেকের ফর্ম ফিলআপ ঠিক মতো না হওয়ায় ঢুকছে না টাকা। এক্ষেত্রে অনেকের আন্ডার প্রসেস দেখাচ্ছে।
এই নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও পুলিশ আশ্বাস দিয়েছেন, বিক্ষোভকারীরা যোগ্য হলে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা (Annapurna Yojana)।














