বাংলা হান্ট ডেস্কঃ ১ আগস্ট সকালেই জোর ধাক্কা পেয়েছিলেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনকারীরা। স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকে দেখেন, ‘সিটিজেনস লগ ইন’ অপশন সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে জোর শোরগোল পড়ে যায়। এই আবহে আবেদনকারীদের চিন্তা দূর করে চালু করা হল নতুন পোর্টাল (Annapurna Yojana New Portal)। সেখানে অ্যাপ্লিকেশন ট্র্যাক করার অপশনও রয়েছে।
অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার পোর্টালে ‘সিটিজেনস লগ ইন’ অপশন উঠে যাওয়ায় নতুন করে আবেদন জানানো যাবে কিনা এই নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকে। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন ওয়েবসাইট চালু হওয়ায় সেই চিন্তা দূর হয়েছে। এবার https://socialsecurity.wb.gov.in/Office/login# – এই ওয়েবসাইট থেকে আবেদনের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাবে।
আরও পড়ুনঃ ২৪ তম কিস্তির আগেই পিএম কিষাণ নিয়ে সুখবর! কেন্দ্রের সিদ্ধান্তে চওড়া হল কৃষকদের মুখের হাসি
সংশ্লিষ্ট ওয়েবসাইট খুললে ডান দিকে চারটি অপশন দেখা যাবে। এর মধ্যে প্রথমটি হল ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’। এর নীচেই বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করার বিকল্প রয়েছে। সেখানে ক্লিক করে নিজের পছন্দ মতো ভাষার ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে।
তবে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে অনলাইনে আবেদনের বিকল্প এখনও দেখা যাচ্ছে না। ফলে এখনও যারা আবেদন করেননি তাঁরা এখান থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে পারেন।
এদিকে জুন, জুলাইয়ের মতো আগস্ট মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার টাকা আসবে বলে অপেক্ষায় ছিলেন বহু উপভোক্তা। তবে তাঁদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ১ আগস্ট ৩ হাজার টাকা পাননি।

সূত্র মারফত জানা গিয়েছে, নতুন সপ্তাহের শুরুতেই সম্ভবত যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে রাজ্য। তবে গত ১ আগস্ট কেউই টাকা পাননি এমনটা নাও হতে পারে। হয়তো খুব কম সংখ্যক যোগ্য মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছেছে।
জানা গিয়েছে, বর্তমানে ঝড়ের গতিতে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার পর টাকা পাঠাতে পারে সরকার। ফলে গোটা আগস্ট মাস জুড়ে পর্যায়ক্রমে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকে।
















