বাংলা হান্ট ডেস্কঃ ১ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে (Annapurna Yojana) বড় বদল এসেছে। সেখান থেকে ‘সিটিজেনস লগ ইন’ অপশন সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তার কিছু সময়ের মধ্যেই উপভোক্তাদের জন্য নতুন পোর্টাল (Annapurna Yojana Portal) চালু হয়ে যায়। সেখানে কীভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাসও বা কীভাবে দেখতে হয় জেনে নেওয়া যাক।
অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালের খুঁটিনাটি | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার পুরনো পোর্টাল থেকে ‘সিটিজেনস লগ ইন’ অপশন সরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন ওয়েবসাইট চালু হয়ে যায়। এবার থেকে আবেদনকারীদের https://socialsecurity.wb.gov.in/Office/login# -এ পোর্টালে যেতে হবে।
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের রোগীদের মাছ, ডিম, চিজ! মেনুতে আর কী কী? জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী
অন্নপূর্ণা যোজনা পোর্টাল খুললেই ডান দিকে চারটি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে সবার প্রথমে রয়েছে ‘ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস’। এর নীচে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকল্পের ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে।
তবে জানা গিয়েছে, বর্তমানে অ্যাপ্লিকেট স্ট্যাটাসে ক্লিক করলে কিছু হচ্ছে না। ফলে প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে আবেদনকারীরা জানতে পারছেন না। একইসঙ্গে নতুন ওয়েবসাইটে অনলাইনে আবেদনের বিকল্পও নেই। ফলে এখনও যারা এই প্রকল্পে আবেদন করেননি তাঁদের এখান থেকে নিজের পছন্দ মতো ভাষার ফর্ম ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে অনলাইনে আবেদনের অপশন বা স্ট্যাটাস চেক না করতে পেরে বহু আবেদনকারী চিন্তায় পড়েছেন। বিষয়টি স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্নপূর্ণা যোজনার পুরনো ওয়েবসাইট খুললে পাশাপাশি দু’টি উইন্ডো দেখা যেত। এর মধ্যে ‘সিটিজেনস লগ ইন’ অপশনে ক্লিক করে অনলাইন আবেদন ও স্ট্যাটাস চেক করতে পারেন সকলে। তবে গত শনিবার থেকে এই উইন্ডো সরিয়ে দেওয়াতেই আবেদনকারীরা বেশ চাপে পড়েন। তবে নতুন পোর্টাল চালু হওয়ায় সেই চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে একথা অস্বীকারের উপায় নেই।

















