Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - টাকা না পেয়ে বিক্ষোভ, অন্নপূর্ণায় কেন আটকাল আবেদন? স্ট্যাটাস দেখলেই মিলবে উত্তর

টাকা না পেয়ে বিক্ষোভ, অন্নপূর্ণায় কেন আটকাল আবেদন? স্ট্যাটাস দেখলেই মিলবে উত্তর

Debapriya

Published on: August 21, 2026

Debapriya

Published on: August 21, 2026

Annapurna Yojana Payment Update
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা নিয়ে ফের বড় আপডেট। সরকারি সূত্রে বলা হয়েছে ১৭ আগস্ট ২০ আগস্ট এর মধ্যে থেকে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু এখনও বহু যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে খবর। কোথায় আটকাল আবেদন, কীভাবে স্ট্যাটাস জানা যাবে এবং টাকা না পেলে কী করতে হবে এই নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানাতেই এই প্রতিবেদন। জানুন আপনার অ্যাকাউন্টে টাকা না এলে কি করবেন।

KPS Admission 2026
SNU Admission 2026

অন্নপূর্ণার (Annapurna Yojana) টাকা না এলে কী করবেন?

২০ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন সংশোধন ও ফের যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছে। নতুন আবেদন নেওয়া এখন বন্ধ। তবে আবেদন বাতিল হলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমে ফের ক্লেম করা যাবে। এর জন্য আপনাদের অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস কি আগে সেটা জানতে হবে।

কীভাবে স্ট্যাটাস দেখবেন?

স্ট্যাটাস দেখতে প্রথমে Social Registry Portal-এ যেতে হবে। সেখানে Citizen/Family Login থেকে Access Citizen Portal-এ ঢুকে জেলা বেছে মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। পোর্টালে একাধিক ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। যেমন-

১. For Further Verification — আরও যাচাই প্রয়োজন।

২. Under Process — আবেদন প্রক্রিয়াধীন।

৩. Under Enquiry (Pays Income Tax) — আয়কর সংক্রান্ত কারণে যাচাই চলছে।

৪. Bank Validation Failure — ব্যাঙ্কের তথ্য যাচাইয়ে সমস্যা হয়েছে।

৫. Rejected (For Further Verification) — আরও যাচাইয়ের জন্য আবেদন বাতিল হয়েছে।

৬. Under Enquiry (More than 3 rooms in urban area) — শহর এলাকায় তিনটির বেশি ঘর থাকার কারণে যাচাই চলছে।

৭. Approved — আবেদন অনুমোদিত হয়েছে।

Under Enquiry থাকলে পরিচয়, ব্যাঙ্কের তথ্য-সহ জমা দেওয়া নথি আবার যাচাই করা হবে। প্রয়োজনে আধিকারিকরা বাড়িতে যেতে বা ফোন করতে পারেন। যাচাই ঠিকঠাক হলে আবেদন Approved হবে এবং তারপর টাকা অ্যাকাউন্টে ঢুকবে।

এদিকে টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় বিক্ষোভও শুরু হয়েছে। বালুরঘাট, মালদহ, আসানসোল, রঘুনাথপুর, মধ্যমগ্রাম, অশোকনগর এবং বনগাঁয় মহিলারা টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও এসডিও অফিস, কোথাও পুরসভায় বিক্ষোভ হয়েছে। অনেকের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও টাকা আটকে রয়েছে। কারও ক্ষেত্রে বাড়িতে তিনটির বেশি ঘর থাকার কারণ দেখানো হয়েছে, আবার কারও ক্ষেত্রে ব্যাঙ্ক বা অন্যান্য তথ্য যাচাইয়ের সমস্যা রয়েছে।

If this condition is not met, Annapurna Yojana funds will be stopped

আরও পড়ুনঃ বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, ১২০০ কোটির মাস্টারপ্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়ার কথা। তাই অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আগে পোর্টালে স্ট্যাটাস দেখে সমস্যাটি কোথায় তা জানা এবং প্রয়োজন হলে সংশোধন ও ফের যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করাই এখন গুরুত্বপূর্ণ।

Related Stories

View All
Mamata Banerjee giving allegation to Suvendu Adhikari BJP Government

‘শিক্ষাগুরুরা আজ অসম্মানিত, বঞ্চিত, অত্যাচারিত’, শিক্ষক দিবসে বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর আমেরিকা! ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

Kunal Ghosh on Kolkata to North Bengal Bus Ticket Fare as New Farakka Railway Line collapsed

৪০০০ এর টিকিট ১২০০০ ! উত্তরবঙ্গের ট্রেনলাইন বিপর্যয়ে বাসভাড়া নিয়ে সরব কুণাল ঘোষ

পৃথিবীর মানচিত্রে বদল! রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাশ ‘ইকুয়াল আর্থ’, বড় করে দেখানো হল কোন মহাদেশকে?

Breaking News

View All
Ajker rashifal todays horoscope 6 September.

আজকের রাশিফল ৬ সেপ্টেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

September 6, 2026
BSNL affordable recharge plan offers a bunch of benefits.

Jio-Airtel-কে কড়া টক্কর! কম দামে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান BSNL-এর, মিলছে একগুচ্ছ সুবিধা

September 5, 2026

নিয়মরক্ষার ম্যাচেও পাকিস্তানের মানসম্মান লুটে নিলো ভারত! অপরাজিত থেকেই সেমিতে হরমনপ্রীতরা

September 5, 2026
Complications are increasing! Who will get Ratan Tata 10,000 crore rupees.

একটি শর্তই বাড়াচ্ছে জটিলতা! কে পাবে রতন টাটার ১০,০০০ কোটি টাকা?

September 5, 2026
Will this player be the captain of the India National Cricket Team?

কিছু ভারতীয় ক্রিকেটারকে সমস্যায় ফেলছে BCCI-এর কাজ! আচমকাই বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিষাণ

September 5, 2026
Fears of a flash flood have resurfaced in Nepal after a massive landslide.

ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নদীর গতিপথ! ফের হড়পা বানের আশঙ্কা নেপালে

September 5, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য