বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, ১২০০ কোটির মাস্টারপ্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari Announces Arambagh Masterplan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আরামবাগের বন্যা সমস্যা কমাতে এবার বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঘাটাল মাস্টারপ্ল্যানের ধাঁচে আরামবাগের জন্যও তৈরি হবে আলাদা মাস্টারপ্ল্যান। এই প্রকল্পে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ডিসেম্বর থেকেই কাজ শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

প্রশাসনিক বৈঠকে আরামবাগ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর (Suvendu Adhikari)

বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে ছিলেন মহকুমা শাসক, হুগলি জেলার জেলাশাসক, সাংসদ, বিধায়ক এবং সেচ দফতরের আধিকারিকরা। বৈঠকে মূলত আরামবাগের বন্যা সমস্যা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান, আরামবাগের জন্য প্রায় ১২০০ কোটি টাকার মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বর থেকেই কাজ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে এই মাস্টারপ্ল্যানের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এছাড়াও আরামবাগকে জেলা করার বিষয়েও দ্রুত আপডেট দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। বিভিন্ন ব্রিজ কংক্রিট করার পাশাপাশি আরামবাগ সেতু নিয়েও দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। রাজা রামমোহন রায়ের জন্মস্থান সংস্কারের বিষয়েও পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

বৈঠকে বিভিন্ন দফতরের কাজ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে সেচ দফতরকে আরও গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্টারপ্ল্যানের ঘোষণায় খুশি আরামবাগের মানুষ। তাঁদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের বন্যা সমস্যা অনেকটাই কমবে।

Why Suvendu Adhikari asked people for 1 year ?

আরও পড়ুনঃ ৩৩ শিল্প ইউনিটকে জমি, প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের পথ খুলল রাজ্যে

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি। কারণ, এদিনই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা রয়েছে। সেই কারণে আরামবাগ থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।