বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন শিল্প তৈরি হলে স্বাভাবিকভাবেই বাড়ে কাজের সুযোগ। সেই লক্ষ্যেই এবার একসঙ্গে ৩৩টি শিল্প ইউনিটকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিল্প ইউনিটগুলি তৈরি হলে প্রায় ৬৯ হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হতে পারে। একই বৈঠকে মাদক রুখতে এবং চা-বাগানের জমি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৩ শিল্প ইউনিটকে জমি, তৈরি হবে প্রায় ৬৯ হাজার চাকরি (West Bengal Government)
WBIDC-এর ৮টি শিল্প পার্কে ২৪টি শিল্প ইউনিটকে ৪৬৩.১৪ একর এবং ৬৩৯৭.২৩ বর্গফুট জমি দেওয়া হবে। এই ২৪টি ইউনিটে প্রায় ৬২,৭১২ জনের কাজের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি WBIDC-এর ৪টি শিল্প পার্কে আরও ৯টি শিল্প ইউনিটের জন্য ৭৮.১৭৮৬ একর জমি দেওয়া হবে। সেখানে আরও ৫,৮৭২ জনের কর্মসংস্থান হতে পারে। সব মিলিয়ে ৩৩টি শিল্প ইউনিটের মাধ্যমে ৬৮,৫৮৪ জনের কাজের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Government)।
মাদক নিয়েও বড় সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ মাদকের প্রবেশ আটকাতে রাজ্যে অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স তৈরি করা হবে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে এই দল কাজ করবে। এছাড়া চা-বাগানের জমি ব্যবহারের নিয়মেও বদল আনা হচ্ছে। চা-বাগানের সর্বোচ্চ ১৫ শতাংশ জমি চা পর্যটন এবং অন্য ব্যবসার কাজে ব্যবহার করা যাবে। তবে কোনও ক্ষেত্রেই এই জমি ১৫০ একরের বেশি হবে না। পরিবেশের কথা মাথায় রেখে ২০১৯ সালের চা পর্যটন ও আনুষঙ্গিক ব্যবসার নীতিতে সংশোধন করা হবে।
আলিপুরদুয়ারের সঙ্কোষ চা-বাগানের প্রায় ১১৮.৪২ একর জমি সরকার ফের নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। জলপাইগুড়ির চামুরচি চা-বাগানের ০.৬৯ একর জমিও নেওয়া হবে। সেখানে SIB-এর ফ্রন্টিয়ার চেক-পোস্ট এবং OCR কমপ্লেক্স তৈরি করা হবে।
মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে রাস্তা এবং সীমান্ত বেড়া তৈরির জন্য ১৩.৯১৪১ একর সরকারি খাস জমি বিএসএফকে দেওয়া হবে।

আরও পড়ুনঃ OBC নিয়ে জট কাটতেই বড় সিদ্ধান্ত SSC-র, ২০ আগস্ট থেকে খুলছে Edit Option
এছাড়াও একাধিক দপ্তরে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (West Bengal Government)। পদকজয়ী ক্রীড়াবিদ পুজা দাসকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। তাছাড়া ২১টি বিশ্ববিদ্যালয়ের PF সংক্রান্ত বিষয়গুলি একসঙ্গে করার জন্য ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর।













