Under Process থেকে Approved! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আনন্দে আত্মহারা মহিলারা

Published on:

Published on:

Annapurna Yojana status changing money credited on Saturday also
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এই আবহে শনিবার ফের বহু আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। সেই সঙ্গেই বদলাচ্ছে অনেকের আবেদনের স্ট্যাটাস (Annapurna Yojana Status)। ইতিমধ্যেই অনেকের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ থেকে ‘অ্যাপ্রুভড’ হয়ে গিয়েছে বলে খবর।

আজও অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে সরকার | (Annapurna Yojana)

গত ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি পাঠাতে শুরু করেছিল রাজ্য। কথা ছিল, ২০ অগাস্ট অবধি পাঠানো হবে। সেই সময়সীমা অতিক্রান্ত হতেই বিক্ষোভে নামেন বহু মহিলা। এই আবহে আজ ফের টাকা ঢুকতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ‘পুরোপুরি বন্ধ করব, চালাতে দেব না’! টোটোর পর আরেক গাড়ি নিয়ে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে, এই সরকারি প্রকল্পে বিপুল আবেদন জমা পড়েছে। কিছুটা সময় লাগবে, একটু ধৈর্য ধরুন। তবে অগাস্টেও টাকা না আসায় ধৈর্যের বাঁধ ভাঙে বহু আবেদনকারীর। বিক্ষোভের পথ বেছে নেন তাঁরা। এই আবহে আজ ফের টাকা ঢুকতে শুরু করায় মুখে হাসি ফুটেছে অনেকের।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অগাস্ট মাসের শেষ অবধি যাচাই চলবে। এমনকি আগামীতেও এই প্রক্রিয়া চলতে থাকবে। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকে যাবে।

প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট থেকে সিটিজেন পোর্টাল খোলার পর দেখা যায়, অন্নপূর্ণা যোজনার অনেক আবেদনকারীর স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ অবস্থায় রয়েছে। কারও কারও অভিযোগ, আগের মাসে টাকা পেলেও অগাস্টে স্ট্যাটাস দেখাচ্ছে ‘আন্ডার প্রসেস’। প্রশাসনের দাবি, আবেদন ভেরিফাই করা হচ্ছে। সেই জন্যই স্ট্যাটাস বদলেছে। সব ঠিক থাকলে অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে।

annapurna yojana(70)

তবে রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে, কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত হবে না। সেই অনুযায়ী আস্তে আস্তে অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। আজ ফের ৩ হাজার টাকা করে আসার পর অনেকের অনুমান, আগামীদিনেও টাকা মিলতে পারে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার।

রাজ্যে পালাবদলের পর লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। অগাস্টে ভেরিফিকেশন চলায় টাকা পাঠাতে কিছুটা দেরি হলেও আগামী মাস থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩ হাজার টাকা করে পেয়ে যাবেন উপভোক্তারা।