বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য আবেদন করেছিলেন অনেক মহিলা। কিন্তু ১ জুলাই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল। কেউ বুঝতে পারছিলেন না তাঁর আবেদন গ্রহণ হয়েছে কি না। এবার সেই সমস্যার সমাধান হয়েছে। সরকারি পোর্টালে এখন আবেদনকারীরা নিজেদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস দেখে নিতে পারবেন।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্টেটাস চেক
গত ১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য ১ কোটি ৬০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। সব আবেদন খতিয়ে দেখা ও ডিজিটাল যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ার পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে।
সরকারের দাবি, যাচাইয়ের সময় এমন অনেক নাম পাওয়া গিয়েছে যাঁরা ভোটার তালিকায় নেই, ভারতীয় নাগরিক নন, অন্যত্র থাকেন বা মৃত। আবার কারও কারও নাম একাধিক জায়গার ভোটার তালিকায় ছিল। এই ধরনের আবেদনগুলি বাদ দেওয়া হয়েছে। এছাড়াও আবেদনপত্রে ভুল আধার নম্বর বা ভুল ভোটার কার্ড নম্বর দেওয়া থাকলে আবেদন বাতিল হতে পারে। আয়কর দেন বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হচ্ছে না।
এদিকে গত কয়েক দিন ধরে বহু আবেদনকারী অভিযোগ করছিলেন, তাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা (Annapurna Yojana) ঢোকেনি। তাই তাঁরা বুঝতে পারছিলেন না তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কি না। এখন পোর্টালে স্টেটাস দেখার সুবিধা চালু হওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে।
স্টেটাস দেখতে হলে socialregistry.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে Citizen Portal-এ ক্লিক করতে হবে। এরপর নিজের জেলার নাম নির্বাচন করতে হবে। কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে KMC বেছে নিতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করা হয়েছিল, সেই নম্বর দিয়ে লগ ইন করতে হবে। OTP দেওয়ার পর আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
লগ ইন করার পরে আবেদনের নম্বর এবং পরিবারের প্রধানের নামের সঙ্গে স্টেটাসও দেখা যাবে। সেখানে যদি ‘Application In Process’ লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদন যাচাইয়ের কাজ চলছে বা সম্পন্ন হয়েছে এবং টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ‘Application Rejected’ লেখা থাকলে আবেদন বাতিল হয়েছে বলে ধরে নিতে হবে।

আরও পড়ুনঃ শিক্ষকদের জন্য বড় উপহার! ৮ জুলাই থেকে চালু হচ্ছে ফ্রি চিকিৎসার নতুন স্কিম
তবে যাঁদের আবেদন (Annapurna Yojana) বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে কেন বাতিল করা হয়েছে, তা এখনও পোর্টালে দেখানো হচ্ছে না। বাতিলের কারণ জানার কোনও আলাদা ব্যবস্থা আপাতত নেই। ভবিষ্যতে পোর্টালে নতুন সুবিধা যোগ করা হলে সেই তথ্য জানা যেতে পারে।













