‘পুজোর আগেই বাকিদেরকেও টাকা দিয়ে দেব’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(103)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতোই এগিয়ে চলেছে অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে সরকারি এই প্রকল্পে জুড়ছে লক্ষ লক্ষ নতুন উপভোক্তা। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা। তবে যাঁরা এখনও পাননি, তারা কবে পাবেন? এই নিয়েই এবার সুখবর দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা নিয়ে স্বস্তির বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। গত ১৭ তারিখে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা দিবসের উদযাপন হয়। ওইদিন থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়তে থাকে। তবে অভিযোগ উঠছে, এখনও লক্ষ লক্ষ উপভোক্তা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত।

অভিযোগ, ঠিকমতো ফর্ম পূরণ করে, যোগ্য হয়েও সরকারি টাকা মেলেনি। যা নিয়ে দিকে দিকে বিক্ষোভের পরিস্থিতি। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই ক্ষোভ প্রদর্শন বঞ্চিতদের। এবার এই সকল আবেদনকারীদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর। বর্ধমানে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন তিনি।

annapurna yojana(37)

আরও পড়ুন: ঢুকেছে সেপ্টেম্বরের টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী এদিন জানালেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। বর্ধমানবাসীর উদ্দেশে বার্তা দিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে দেবো। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বঞ্চিতরা।