ডাক্তারির ডিউটি সামলে করেছেন ১৩ ঘন্টা পড়াশোনা! UPSC-তে ভারতসেরা অনুজ অগ্নিহোত্রী

Published on:

Published on:

Anuj Agnihotri's Success Story will inspire you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছা এই তিনের সাহায্যে অবশেষে নিজের স্বপ্নপূরণ করে সাফল্যের (Success Story) চূড়ায় পৌঁছলেন তরুণ চিকিৎসক অনুজ অগ্নিহোত্রী। গত শুক্রবারই অর্থাৎ ৬ মার্চ ২০২৬-এ প্রকাশিত হল ২০২৫ সালের UPSC-এর চূড়ান্ত ফলাফল। সেখানে প্রথম স্থান অধিকার করে শিরোনামে উঠে এলেন রাজস্থানের এক সাধারণ পরিবারের এই মেধাবী তরুণ অনুজ। একজন চিকিৎসকের কর্তব্য পালন করে তারপর প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা পড়াশোনা করে এই সাফল্য অর্জন করেছেন তিনি। এই অবিশ্বাস্য ফলাফল নিজেও প্রথমে বিশ্বাস করতে পারেননি অনুজ। পরে সহপাঠী ও বন্ধুদের ফোনে খবর নিশ্চিত হওয়ার পরই বুঝতে পারেন যে তিনি এবারের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন।

অনুজের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

রাজস্থানের রাওয়াতভাটার বাসিন্দা অনুজ অগ্নিহোত্রী। তিনি এর আগেও প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২৩ সালে তিনি প্রশাসনিক পরিষেবার গ্রুপ-বি ক্যাডার DANICS-(দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি সিভিল সার্ভিস পরীক্ষা)-এ যোগ দেন। তবে তাঁর লক্ষ্য ছিল আরও ভালো র‌্যাঙ্ক অর্জন করে উচ্চতর পরিষেবায় যোগ দেওয়া। সেই লক্ষ্য পূরণেই আবার প্রস্তুতি শুরু করেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষায় বসেন, কিন্তু সেই বারের ফলেও তাঁর মন ভরে না। তারপর আবার পরীক্ষায় বসলেন বাং তৃতীয়বারের এই প্রচেষ্টাতেই নিজের স্বপ্ন পূরণ করে ফেললেন ২৬ বছরের এই তরুণ।

আরও পড়ুন: কালীঘাটে কমিশনারকে নিয়ে বিতর্কিত হোর্ডিং! ‘ভুল হয়েছে ম্যাডাম’ লেখা পোস্টার ঘিরে তুমুল তরজা

অনুজের শিক্ষাজীবনও ছিল বেশ আকর্ষণীয়। রাওয়াতভাটাতেই প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি যান যোধপুরে। সেখানেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান AIIMS থেকে এমবিবিএস ডিগ্রি পাশ তিনি। যদিও চিকিৎসক হওয়া তাঁর জীবনের শেষ লক্ষ্য ছিল না। প্রশাসনিক পরিষেবায় যোগ দিয়ে দেশের সেবা করার ইচ্ছাই তাঁকে সিভিল সার্ভিসের প্রস্তুতির দিকে ঠেলে দেয়।

অনুজের বাবা কৃষ্ণ বিহারী অগ্নিহোত্রী রাজস্থানের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কর্মরত। তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছেন, এই সাফল্যের পিছনে রয়েছে অনুজের অদম্য পরিশ্রম এবং নিষ্ঠা। উল্লেখ্য তিনি কোনও কোচিং সেন্টারের সাহায্য নেননি। নিজের পরিকল্পনা এবং নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমেই প্রস্তুতি নিয়েছেন। তাঁর গাইড সচিন জৈন জানাম, একজন ডাক্তারের ব্যস্ত ডিউটি সামলে তার পাশাপাশি যেভাবে তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং যথেষ্ট অনুপ্রেরণামূলক।

 Anuj Agnihotri's Success Story will inspire you.

আরও পড়ুন: নেপালের নির্বাচনে জেন জি সুনামি! ওলির দলকে দিশেহারা করে বাজিমাত বলেন্দ্রর

ফল প্রকাশের পর পরিবারের সঙ্গে এই সাফল্যের মুহুর্তটিকে উদযাপন করেছেন অনুজ। তিনি জানিয়েছেন, তাঁর প্রিয় খাবার আলুকাবলি চাট খেয়েই বাব-মা এবং পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগ করবেন। অনুজের পাশপাশি আরও কয়েকজন এই পরীক্ষায় প্রশংসনীয় ফল করেছেন। এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাজেশ্বরী সুবে এম এবং তৃতীয় স্থানে রয়েছেন আকাংশ ধুল। UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অনুজের এই সাফল্য এখন অনেক তরুণ-তরুণীর কাছেই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।