কবে থেকে চালু পিঙ্ক কার্ড? দিঘা থেকে দার্জিলিং সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য লাগবে কোন নথি?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতা বদলের পর যে পদক্ষেপগুলি নিয়েছে নতুন সরকার তার মধ্যে অন্যতম, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। পিঙ্ক কার্ড (Pink Card) সঙ্গে থাকলেই স্থানীয় ও দূরপাল্লার সরকারি বাসে মিলবে বিনামূল্যে পরিষেবা। এই পিঙ্ক কার্ড হল যাত্রীর পরিচয়। গত ১ জুন থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে কীভাবে এই ফ্রি পরিষেবা পাওয়া যায়, কোন নথি কীভাবে দেখাতে হবে তা নিয়ে যাত্রীদের অব্যাহত বিভ্রান্তি।

পিঙ্ক কার্ড (Pink Card) নিয়ে বড় ঘোষণা পরিবহনমন্ত্রীর

এবার পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানালেন পিঙ্ক কার্ড নিয়ে বিস্তারিত। তিনি বলেন, পিঙ্ক কার্ড চালু করার প্রক্রিয়া চালু রয়েছে। তবে একটু সময় লগবে। যতক্ষণ না পিঙ্ক কার্ড বানানো হচ্ছে, ততদিন মোবাইলে আধার কার্ডের সফট কপি দেখিয়েই সরকারি বাসে যাতায়াত করা যাবে।

Arjun Singh gave big update on pink card

কোন নথি দেখাতে হবে: ধোঁয়াশা কাটিয়ে অর্জুন সিং বলেন, আধার কার্ডের হার্ড কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। সরকারি বাসে কন্ডাকটর আইডি হিসেবে আধার কার্ড দেখতে চাইলে মোবাইলে থাকা সফট কপি দেখালেই হবে। বাস কন্ডাকটরদের জন্যও এদিন কড়া বার্তা দেন মন্ত্রী অর্জুন সিং।

আরও পড়ুন : পুজোর আগে পাহাড়ের চা-শ্রমিকদের জন্য সুখবর, বকেয়া PF-এর বড় অংশ মিটল

নেওয়া হবে ব্যবস্থা: তাঁর কথায়, বাসের কন্ডাক্টর বা অন্য কোনও কর্মী যদি আধার কার্ডের হার্ড কপি (Pink Card) দেখানোর জন্য চাপ দেন, এমন অভিযোগ পেলেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন : দলীয় কর্মীকে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ‘আদায়’! গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

আগামীতে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য চালু করা হবে পিঙ্ক কার্ড। তখন সেই নথি দেখালেই বিনামূল্যে যাতায়াত করা যাবে সরকারি বাসে। রাজ্যের সমস্ত সরকারি বাসেই মহিলা যাত্রীদের জন্য থাকছে এই সুবিধা। এমনকি দিঘা, দার্জিলিং যাওয়ার সরকারি বাসগুলিতেও মিলবে ফ্রি পরিষেবা।