‘চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে’! কোন BJP কর্মীদের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং?

Published on:

Published on:

Arjun Singh warning to BJP workers about extortion
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালের পর অর্জুন সিং (Arjun Singh)। তোলাবাজি নিয়ে বিজেপি (BJP) কর্মীদের কড়া বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, তোলাবাজি ইস্যুতে শুধুমাত্র উষ্মা প্রকাশ করে কোনও কাজ হবে না। এই ধরণের কাজের যুক্তদের কর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।

তোলাবাজি নিয়ে বড় হুঁশিয়ারি অর্জুনের | (Arjun Singh)

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন। সেখান থেকেই দলের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, “এই নিয়ে উষ্মা প্রকাশ করে কোনও লাভ নেই। এই ধরণের কাজ যারা করছেন, তাঁরা আদতে দলের অপূরণীয় ক্ষতি করছেন।“

আরও পড়ুনঃ ছোটাছুটি অতীত! এবার বাড়ি বসেই করুন পিএম আবাস যোজনার আবেদন, সহজ পদ্ধতি জানুন

অর্জুন বলেন, “যাদের বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠছে কিংবা যারা এই কাজের সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।“

তৃণমূল আমলে দুর্নীতি, সিন্ডিকেটরাজ, কাটমানি, তোলাবাজি সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের আবহে এগুলিকেই মূল হাতিয়ার করে সুর চড়িয়েছিল পদ্ম শিবির। তবে অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেও কোথাও কোথাও এই সমস্যা রয়ে গিয়েছে।

Arjun Singh

এই নিয়ে সাম্প্রতিক অতীতে বিজেপি কর্মীদের সতর্ক করেছেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা। সোমবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও একই সুর শোনা যায়। তোলাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড়া হবে না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এবার অর্জুনের মুখেও একই কথা শোনা গেল।

রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী স্পষ্ট বলেন, তোলাবাজির অভিযোগ উঠলে শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে অথবা উষ্মা প্রকাশ করে কোনও কাজ হবে না। যারা এই কাজের সঙ্গে যুক্ত অথবা যাদের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ উঠছে তাঁদের সোজা দল থেকে বের করে দিতে হবে বলে জানান অর্জুন।