বাংলা হান্ট ডেস্ক: পারিবারিক অশান্তির জেরে মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দিল যুবক। পাশাপাশি এই ঘটনায় নিজেকেও গুলি করে আত্মঘাতী হন ওই যুবককে।ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) কুলটিতে। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
মাকে গুলি করে আগুন, নেশার টাকার জেরে চাঞ্চল্য আসানসোলে (Asansol)
সূত্রের খবর, ওই যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। দিনভর নেশা করতেন যুবকটি। এমনকি প্রায়ই মা-বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করতো সে। দিতে রাজি না হলে প্রবল অশান্তি করতেন যুবক। তাছাড়া বাবা-মাকে মারধরও করতেন বলে অভিযোগ। ঠিক সেই রকমই গতকাল রাত্রে বেলায় এসে টাকা চাওয়ায় বাড়িতে অশান্তি করে। অশান্তি চরম পর্যায়ে পৌঁছিয়ে গেলে, যুবক তার মাকে গুলি করে। এরপর সে নিজেকেও গুলি করে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনায় আসানসোলে চাঞ্চল্য সৃষ্টি হয় (Asansol)।

আরও পড়ুন: দোলেই লং ট্রিপ প্ল্যান? হোলি স্পেশ্যাল ট্রেনে মিলছে আসন, একাধিক স্টেশনে বাড়তি সুবিধা
জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়ি বিক্রির জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন রাজা। তা নিয়েই বুধবার চরমে ওঠে অশান্তি। জানা যায়, প্রথমে রাজা তাঁর বাবা দয়াময়কে মারধর করেন। প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যান মেয়ের বাড়িতে । বৃহস্পতিবার ফের অশান্তি শুরু করেন রাজা। অভিযোগ, তখনই মাকে গুলি করেন যুবক। এরপর আগুন ধরিয়ে দেন বাড়িতে।
তারপরই পরিস্থিতির জটিলতা বুঝে নিজের মাথায় গুলি চালান যুবক। প্রতিবেশীরা টের পেয়ে খবর দেয় থানায়। আগুন নিভিয়ে দুজনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দু’জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনা ইতিমধ্যে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (Asansol)।













