চড়া TRP, প্রথম দশে থেকেও স্লট বদল! সিরিয়ালের সঙ্গে ‘অবিচারে’ ক্ষুব্ধ দর্শক

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় সবই পরিবর্তনশীল। টিআরপি থাকা সত্ত্বেও কখন কোন সিরিয়াল (Serial) বন্ধ হয়ে যাবে তা আগে থেকে বোঝাই যায় না। প্রাইম টাইমের দিকে নজর থাকে সকলেরই। তাই ওই সময়ে নতুন মেগাকে জায়গা দিতে সরতে হয় পুরনো সিরিয়ালকে। কিন্তু তাই বলে টিআরপি তালিকার প্রথম দশে থাকা সিরিয়ালেরও স্লট বদল!

আবারও সময় বদলাচ্ছে আরেক সিরিয়ালের (Serial)

একগুচ্ছ সিরিয়ালের সময় বদলাতে চলেছে জি বাংলায়। আসছে নতুন দুটি ধারাবাহিক। আর এই দুই সিরিয়ালকে জায়গা করে দিতে কোনও ধারাবাহিক বন্ধ হচ্ছে, কোনোটার আবার সময় পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই রাহুল মজুমদার এবং সম্পূর্ণা রক্ষিতের আসন্ন মেগা ‘সাত পাকে বাঁধা’র সম্প্রচার সময় প্রকাশ্যে এসেছে।

Audience are furious as this serial slot changing

কেন সময় বদল: রাত নটার স্লটে শুরু হতে চলেছে এই নতুন সিরিয়াল। এদিকে ওই সময় আগে থেকেই সম্প্রচারিত হয় ‘জোয়ার ভাঁটা’। প্রথম থেকেই টিআরপি তালিকায় দাপট দেখিয়ে আসছে এই মেগা। মাত্র কয়েক মাসেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে সিরিয়ালের ভিন্ন ধরণের গল্প। তা সত্ত্বেও কেন স্লট বদল?

আরও পড়ুন : চলে এল বাংলাদেশের নির্বাচন! অথচ, নিজের এই বড় প্রতিশ্রুতি পূরণ করলেন না ইউনূস

কোন স্লটে দেখা যাবে: ‘উজি’ আরাত্রিকা মাইতি অবশ্য বলেন, যা হয় তা ভালোর জন্যই হয় বলে তাঁর বিশ্বাস। নতুন স্লটেও একই ভাবে ভালো ফল করবেন তাঁরা। নিজেদের সেরাটা দেবেন বলে জানিয়েছেন আরাত্রিকা। কিন্তু স্লট বদল হয়ে কখন সম্প্রচারিত হবে জোয়ার ভাঁটা (Serial)?

আরও পড়ুন : মিলবে না অতিরিক্ত উত্তরপত্র, উচ্চ মাধ্যমিক শুরুর কয়েক ঘন্টা আগে একগুচ্ছ নির্দেশ সংসদের

চ্যানেলের তরফে এখনও কিছু জানানো না হলেও শোনা যাচ্ছে, আরও আধ ঘন্টা এগিয়ে যেতে পারে সিরিয়ালটি। অর্থাৎ সাড়ে আটটার স্লটে দাদামণিকে সরিয়ে সেই জায়গা নিতে পারে জোয়ার ভাঁটা। তবে দাদামণিও অবশ্য শেষ হচ্ছে না। শোনা যাচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে আনন্দী। আর তার জায়গায় সাড়ে দশটায় পাঠানো হতে পারে দাদামণিকে।