বাংলাহান্ট ডেস্ক: অগাস্ট মাসের শেষে রয়েছে টানা ছুটি। রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য এই খবর আনন্দের হলেও চলতি মাসের বেতন নিয়ে আসছে বড় আপডেট। রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য সরকার পোষিত কর্মচারী থেকে পেনশনভোগীদের এই মাসের স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ খবর মিলল সরকার তরফে (Government of West Bengal)।
অগাস্ট মাসের বেতন কবে মিলবে? Government of West Bengal
অগাস্ট মাসের শেষে টানা ছুটি থাকছে। শুক্রবার, শনিবার ও রবিবার পরপর রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এরপর ৩১ আগস্ট, সোমবার থেকে ফের খুলবে সরকারি অফিস। ২৮ তারিখ শুক্রবার রয়েছে রাখীবন্ধন। সেই কারণে ছুটি রয়েছে। সরকারি দপ্তর বন্ধ থাকবে সেদিন। তারপর শনি ও রবিবার এমনিতেই মিলবে সাপ্তাহিক ছুটি। এই পরিস্থিতিতে আগস্টের বেতন ও পেনশনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, নিয়মিত সরকারি কর্মচারীরা মাসের শেষ কর্মদিবসের আগের দিন পে পেয়ে থাকেন। চলতি আগস্ট মাসের ক্ষেত্রে ৩১ আগস্ট পড়েছে সোমবার। আগস্টের শেষ কর্মদিবস ৩১ আগস্ট। ২৯ ও ৩০ আগস্ট যথাক্রমে শনি ও রবিবার পড়ায় শেষ কর্মদিবসের ঠিক আগের দিনটি হচ্ছে ২৭ আগস্ট, বৃহস্পতিবার।
অর্থ দপ্তরের বিধি অনুযায়ী ২৭ তারিখেই বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীরা। সেই দিনই নিয়মিত সরকারি কর্মীদের বেতন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সব শ্রেণির কর্মী কিন্তু একই দিনে টাকা পাবেন তেমনটা নয়।

আরও পড়ুন: কাছে রাখুন ছাতা! আগামী দু’ঘণ্টায় আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টি চলবে রবিবার অবধি
রাজ্য সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতন পাবেন ২৭ আগস্ট বৃহস্পতিবার। গ্রান্ট-ইন-এইড প্রাপ্ত কর্মী (স্কুল, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত) বেতন ঢুকবে ৩১ আগস্ট, সোমবার। আর মজুরি, সাম্মানিক এবং স্টাইপেন্ড ঢুকবে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। পেনশনভোগীদের জন্য জানিয়ে রাখি, অগাস্ট মাসের পেনশন মিলবে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার।













