ফের মূল্যবৃদ্ধি অটো LPG-তে, এক লাফে ১২.২৮ টাকা বাড়ায় চাপে অটোচালকরা

Published on:

Published on:

Auto LPG Price Hike drivers under pressure by Rs 12.28
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য় যুদ্ধের ফলে যথারীতি জ্বালানি থেকে শুরু করে গ্যাসের দামের বৃদ্ধি ঘটেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে ফের একবার বাড়ল অটোর এলপিজির দাম। লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো এলপিজির (Auto LPG Price Hike)। তাই এবার অটো ভাড়া বাড়ার আশঙ্কা করছে যাত্রী থেকে শুরু করে অটোচালক উভয়। পাশাপাশি পাম্পে পাম্পে দেখা যাচ্ছে চোখে পড়ার মতন লাইন। প্রসঙ্গত গত এক মাসে ধাপে ধাপে ২৫ টাকা দাম বেড়েছে অটো এলপিজির।

অটো LPG-র দামে হঠাৎ পরিবর্তন, এক লাফে ১২.২৮ টাকা বাড়ায় চাপে চালকরা (Auto LPG Price Hike)

স্যার একবার অটো এলপিজ এর দাম বৃদ্ধি হল। এপ্রিল মাস পড়তে না পড়তে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়লো। গ্যাস সংকটের মাঝে যদিও তিনবার বেড়েছিল দাম। চতুর্থবার অটোর এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে যথারীতি পকেটে টান পড়েছে মধ্যবিত্তের (Auto LPG Price Hike)। যেখানে গর্ত সপ্তাহে অটোর এলপিজির গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়। ওইদিন থেকে দাম হয় ৭০.৬৮ টাকা। যা ছিল ৬২.৬৮ টাকা।

Auto LPG Price Hike drivers under pressure by Rs 12.28

আরও পড়ুন: বিধানসভা নির্বাচন ঘিরে ছুটির বিজ্ঞপ্তি, কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জানুন

এছাড়াও এর আগে মার্চে প্রথম সপ্তাহে পাঁচ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। তবে ফের একসঙ্গে ১২ টাকা বেড়ে যাওয়ায় এবং গ্যাসের সংকটে পড়েছে অটোচালকেরা। পাশাপাশি এখনো অটোর এলপিজের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইন দিয়ে থাকতে হচ্ছে চালকদের। ভোর থেকে এই লাইন বাড়তে শুরু করছে। তবে অটোর এলপিজির দাম বাড়লেও ভাড়া বাড়ার কোন সম্ভাবনা এর মধ্যে নেই। এই পরিস্থিতিতে যথারীতি খুব উগরে দিয়েছেন চালকেরা।

অটো চালকদের মতে, যেভাবে এলপিজির দাম বৃদ্ধি পাচ্ছে তাতে অটো ভাড়া না বাড়ালে উপায় নেই। পাশাপাশি যেহেতু পাঁচজন যাত্রী নেওয়া যায় না চারজন করে নিতে হয়। তাই যাত্রী ক্ষেত্র সীমাবদ্ধতা রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে ভাড়া বাড়ানো ছাড়া আর অন্য কোন উপায় দেখছে না ফটোচালকেরা। তবে অটোর ভাড়া বৃদ্ধি না হলে অটো চালানো বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন অনেক অটোচালক।

তাছাড়া সকালবেলায় অফিস টাইমে পাম্পের বাইরে লাইন দিতে হচ্ছে বহু অটোচালকদের। তবে অফিস টাইমে যেত ভালো পরিমাণে যাত্রী ওঠানামা করে। সেই সময় পাম্পের লাইনে লাইন দাওয়ায় রোজগারের টান পড়ছে বলে জানিয়েছে বহু অটোচালক। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বারংবার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়েছেন এই অটোচালকেরা। তাছাড়া একসঙ্গে হতাশাও ভুগছেন অনেকে। তবে এলপিজির দাম বৃদ্ধির জেরে অটো ভাড়া বাড়াতে হবে বলে দাবি জানিয়েছেন অটোচালকেরা (Auto LPG Price Hike)।