এড়ানো যাবে ডিজিটাল জালিয়াতি! গ্রাহকদের সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ Axis Bank-এর

Published on:

Published on:

Axis Bank has taken a big step to protect its customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে ব্যাঙ্কগুলি। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) তার গ্রাহকদের জন্য একটি নতুন ও সুরক্ষিত ফিচার চালু করেছে। যার মাধ্যমে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর আপডেট করা আরও সহজ হবে। মূলত, ব্যাঙ্কটি তার মোবাইল অ্যাপে আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই ফিচারটি চালু করেছে। যার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিজেদের মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন।

গ্রাহকদের সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ Axis Bank-এর:

এই উদ্যোগ ভারতে প্রথম: জানিয়ে রাখি যে, এই উদ্যোগের মাধ্যমে, অ্যাক্সিস ব্যাঙ্ক দেশের প্রধান ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম ব্যাঙ্ক হিসেবে UIDAI-এর ফেস অথেন্টিকেশন প্রযুক্তিকে একটি সম্পূর্ণ ডিজিটাল এবং DIY প্রক্রিয়া হিসেবে প্রদান করছে। এর ফলে গ্রাহকদের শাখায় আসার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

Axis Bank has taken a big step to protect its customers.

৩ টি সহজ ধাপ: এক্ষেত্রে গ্রাহকেরা সহজেই তাঁদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
১. প্রথমে নতুন মোবাইল নম্বরটি দিতে হবে
২. তারপরে আধার ফেস অথেন্টিকেশন (AadhaarFaceRD অ্যাপের মাধ্যমে লাইভ ফটো) দিয়ে আপনার পরিচয় যাচাই করতে হবে।
৩. এরপর নতুন নম্বরে পাওয়া OTP লিখে কনফার্ম করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন হয়ে যায়।

আরও পড়ুন: যুদ্ধের অস্থিরতার মধ্যেও চাঙ্গা রয়েছে অর্থনীতি! ভারতের ওপর ভরসা রেখে কী জানাল Moody’s?

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: জানিয়ে রাখি যে, ফেস ​​অথেন্টিকেশন প্রযুক্তি গ্রাহকের লাইভ ছবি আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করে এবং জালিয়াতির ঝুঁকি কমায়। এছাড়া, নম্বর আপডেট করার পর ২৪ ঘণ্টার জন্য ট্রানজেকশন লিমিট ডিফল্ট হিসেবে সেট হয়ে যায়। যা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপটি তাদের ডিজিটাল-ফার্স্ট কৌশলের অংশ যার লক্ষ্য হল গ্রাহকদের একটি সহজ, নিরাপদ এবং নির্ভরযোগ্য ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করা। এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা নিজেরাই সুরক্ষিতভাবে তাঁদের অ্যাকাউন্টের তথ্য পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন: IPL-এর কারণেই ধ্বংস হয়েছে কেরিয়ার! চাঞ্চল্যকর প্রতিক্রিয়া ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে সাহায্য করবে: এদিকে, এই উদ্যোগের মাধ্যমে ব্যাঙ্কের সেফ ব্যাঙ্কিং ইকোসিস্টেমও আরও শক্তিশালী হবে। জানিয়ে রাখি যে, সেফটি সেন্টার থেকে শুরু করে লক এফডি, এবং ইন-অ্যাপ OTP-র মতো ফিচারগুলি ইতিমধ্যেই চালু আছে। যা গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল জালিয়াতি থেকে রক্ষা করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে।