বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার মধ্যে বেশ কিছু কথা রেখেছেন। আর এই কথা রাখার মধ্যে বেশ কিছু প্রকল্প চালু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে শুরু হবে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। কিন্তু কিভাবে আবেদন করবেন এর জন্য বা কতদিন পরে পাবেন এই কার্ড সেই বিষয়ে আজকের প্রতিবেদনে রইল সমস্ত তথ্য।
আয়ুষ্মান হেলথ কার্ড করতে কী কী নথি প্রয়োজন (Ayushman Bharat)
একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেনে নিন কারা কারা এই সুবিধা পাবেন।

আরও পড়ুন: গরমের মরসুমে টয় ট্রেনের জয়যাত্রা, টিকিট বুকিংয়ে গড়ল নতুন রেকর্ড
এরজন্য প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েব সাইটে https://abdm.gov.in/। সেখানে পাবেন ‘Apply for ABHA Card Online’ অপশন। তাতে ক্লিক করুন। এরপর প্রথমে আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন। এরপর নিজের ব্যাক্তিগত তথ্য দিন।ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন। ABHA আইডি জেনারেট করুন। এবার ডাউনলোড করে নিন কার্ডটি।
কারা আবেদনের যোগ্য:
ভূমিহীন এবং দিনমজুর পরিবার
তফশিলি জাতি ও উপজাতি পরিবার
কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে
কোন কোন পরিষেবা মিলবে
প্রসঙ্গত যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। এরজন্য কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা। চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ।ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ সমস্ত কিছু বিনামূল্যে পাবেন (Ayushman Bharat)।












