বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে। এক নজরে জেনে নিন আপনি এই কার্ডে কি কি চিকিৎসা সুবিধা পাবেন।
কোন কোন রোগের চিকিৎসা পাবেন আয়ুষ্মান কার্ডে (Ayushman Bharat)
মুখ্যমন্ত্রী জানান , “এই স্কিমের আওতায় থাকা প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। প্রথম দিন থেকেই পুরনো রোগের কভারেজ পাওয়া যাবে। এর আওতায় রয়েছে বাংলা সহ গোটা দেশের প্রায় ৩৬ হাজার সরকারি এবং বেসরকারি হাসপাতাল” (Ayushman Bharat)। জেনে নিই এই কার্ডে আপনি কোন কোন চিকিৎসার সুবিধা পাবেন।

আরও পড়ুন: রবিবার ট্রেন পরিষেবায় বাড়তি জোর, হাওড়া-শিয়ালদায় মিলবে অতিরিক্ত ট্রেন
কী কী চিকিৎসা করাতে পারবেন?
কার্ডিওলজি: ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসা করানো যাবে।
অনকোলজি: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যানসারের অস্ত্রোপচার করানো যাবে।
নিউরোসার্জারি: মাথার সার্জারি, স্পাইন সার্জারি ও স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা করা যাবে।
নেফ্রোলজি: কিডনি প্রতিস্থাপন এবং নিয়মিত ডায়ালাইসিস করানো যাবে।
অর্থোপেডিক: জয়েন্ট রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার বা হাড়ের বড় ধরনের অস্ত্রোপচার করা যাবে।
গ্যাস্ট্রোএন্ট্রোলজি: পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।
চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, পুড়ে যাওয়ার চিকিৎসা, প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারও করা যাবে এই কার্ডের সাহায্যে (Ayushman Bharat)।
















