বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আসন্ন T20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যেটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক এই আবহেই এবার এমন একটি আপডেট সামনে এসেছে যেটি সবাইকে অবাক করেছেন। মূলত, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB (Bangladesh Cricket Board) ওই দেশের ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে। সম্প্রতি, ওই দেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করে তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। এমনকি, তাঁরা BPL-এ এই কারণে কয়েকটি ম্যাচ বয়কটও করেছিলেন। এমতাবস্থায়, নাজমুলকে পদ থেকে সরিয়ে দেওয়া হলেও BCB এবার তাঁকে অর্থ কমিটির প্রধান হিসেবে পুনর্বহাল করেছে। এই ঘটনাটিও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করল BCB (Bangladesh Cricket Board):
জানিয়ে রাখি যে, নাজমুল ইসলাম হলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় এজেন্ট’ বলে অভিহিত করেছিলেন। কারণ তামিম BCB-কে T20 বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত আবেগের বশে না নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন। ইকবাল বলেছিলেন যে, এই সিদ্ধান্ত আগামী ১০ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলবে। এই আবহে তামিমের প্রতি নাজমুল ইসলামের এহেন প্রতিক্রিয়ার মন্তব্যে বাংলাদেশ ক্রিকেটাররা প্রতিবাদ করেন।

নাজমুল ইসলাম বাংলাদেশি ক্রিকেটারদের উপহাস করেছেন: এদিকে, নাজমুল ইসলাম কেবল তামিম ইকবালকে অপমান করেননি। বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটারকে উপহাস করেছেন। তিনি বলেন যে, যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে বোর্ড খেলোয়াড়দের কোনও ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে না। তিনি আরও জানান খেলোয়াড়দের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? তাঁরা এখনও পর্যন্ত যে সমর্থন পেয়েছেন তা কাজে লাগাতে পারেননি এবং একটিও ICC টুর্নামেন্ট জিতেতে পারেননি।
নাজমুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু যখন তাঁর খারাপ পারফরম্যান্স প্রদর্শন করে, তখন কেউ তাঁদের টাকা ফেরত দিতে বলে না। তাই খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না। নাজমুল ইসলামের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশি ক্রিকেটাররা প্রতিবাদ করেন।
শুধু তাই নয়, নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাঁকে পদ থেকে অপসারণের দাবিতে ধর্মঘট শুরু করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। খেলোয়াড়রা নাজমুল ইসলামকে বরখাস্ত না করা পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণাও করেছিলেন। যার ফলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটা ম্যাচ বয়কট করা হয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৬০ বলেই ম্যাচ জিতল টিম ইন্ডিয়া! পকেটে পুরল T20 সিরিজও
এমতাবস্থায়, ক্রিকেটারদের বিদ্রোহী মনোভাব দেখে BCB তড়িঘড়ি নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে ‘বরখাস্ত’ করে। এরপর, ক্রিকেটাররাও বয়কট প্রত্যাহার করেন। যদিও, এবার BPL শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই BCB ক্রিকেটারদের উপেক্ষা করে নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধান হিসেবে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, BCB জানিয়েছে যে, কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব মিলেছে। এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ‘বিশ্বাসঘাতকতার’ বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটাররা ফের কোনও পদক্ষেপ গ্রহণ করেন কি না সেটাই এখন দেখার বিষয়।
















