বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সুবিধার্থে রিলায়েন্স জিও তার পোর্টফোলিওতে অত্যন্ত স্বল্পমূল্যে কিছু দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান (Recharge Plan) অন্তর্ভুক্ত করেছে। যেখানে গ্রাহকরা একাধিক সুবিধা পান। বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই এক লাভজনক রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটির ভ্যালিডিটি হল ৯০ দিনের। ওই প্ল্যানে গ্রাহকেরা আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা, বিনামূল্যে SMS এবং AI সাবস্ক্রিপশন উপলব্ধ করে।
গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan) জিওর:
জিওর ৯০ দিনের কম দামের প্ল্যান: রিলায়েন্স জিওর এই ৯০ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানটির দাম ৮৯৯ টাকা। কোম্পানি এই প্রিপেইড প্ল্যানের মাধ্যমে দেশজুড়ে ব্যবহারকারীদের আনলিমিটেড ফ্রি কলিং উপলব্ধ করে। এছাড়াও, ব্যবহারকারীরা ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পান। এই প্ল্যানে দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০ টি ফ্রি SMS উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি, কোম্পানি ব্যবহারকারীদের জন্য ২০ জিবি অতিরিক্ত ডেটা প্রদান করে। শুধু তাই নয়, এই প্ল্যানে ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড 5G ডেটাও উপলব্ধ করা হচ্ছে।

জিওর এই প্রিপেইড প্ল্যানে অন্তর্ভুক্ত অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে Jio AI ক্লাউড এবং Jio TV-তে বিনামূল্যে অ্যাক্সেস। Jio AI ক্লাউড ৫০ জিবি ফ্রি স্টোরেজ উপলব্ধ করে। কোম্পানিটি সম্প্রতি গুগলের সঙ্গে অংশীদারিত্ব করেছে। যা ব্যবহারকারীদের ৩৫,১০০ মূল্যের জেমিনি প্রো-এর সাবস্ক্রিপশন দেয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৬০ বলেই ম্যাচ জিতল টিম ইন্ডিয়া! পকেটে পুরল T20 সিরিজও
জানিয়ে রাখি যে, জিওর একটি ৯৮ দিনের প্ল্যানও রয়েছে। যা দেশজুড়ে আনলিমিটেড ফ্রি কল, ফ্রি ন্যাশনাল রোমিং, প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০ টি ফ্রি SMS উপলব্ধ করে।
আরও পড়ুন: এই ব্যাঙ্কের নিট মুনাফায় ২০ শতাংশের বৃদ্ধি! শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের
জিওর এই প্রিপেইড প্ল্যানের দাম ৯৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা জিও AI ক্লাউড এবং জিও টিভির সুবধাও পাবেন।












