বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড গত শনিবার তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কটি জানিয়েছে যে তাদের নিট মুনাফা গত বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই তথ্য সামনে আসার পরেই এই ব্যাঙ্কের স্টকের দিকে নজর থাকবে শেয়ার বাজারে (Share Market)। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে ব্যাঙ্কটির নিট মুনাফা ছিল ২৪ কোটি টাকা। ১ বছর আগের এই একই ত্রৈমাসিকে ব্যাঙ্কটির নিট মুনাফা ছিল ২০ কোটি টাকা।
শেয়ারের (Share Market) দিকে নজর বিনিয়োগকারীদের:
এদিকে, তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় ছিল ৪৫৬ কোটি টাকা। আগের অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির আয় ছিল ৩৭৭ কোটি টাকা ডিসেম্বর প্রান্তিকে নিট ইন্টারেস্ট ইনকাম হয়েছে ১৫৪ কোটি টাকা। গত অর্থবর্ষের ডিসেম্বর এটি ছিল ১২৮ কোটি টাকা।

স্টকের অবস্থা: গত শুক্রবার ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেডের স্টকের দাম BSE-তে ২.৮৭ শতাংশ কমে ২৪.০৩ টাকায় বন্ধ হয়েছে। গত ৬ মাসে, এই স্টকের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। ব্যাঙ্কটির স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ৩৩.৫০ টাকা। এদিকে, ধনলক্ষ্মী ব্যাঙ্কের ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ২২.০০ টাকা। ব্যাঙ্কটির মার্কেট ক্যাপ হল ৯৪৮ কোটি টাকা।
আরও পড়ুন: এই ডিলেই হতে চলেছে বাজিমাত! ভারতে লাফিয়ে কমবে বৈদ্যুতিক গাড়ির দাম, EV-র বাজারে উঠবে ঝড়
উল্লেখ্য যে, গত ৩ বছরে এই স্টকের দাম ৫৭ শতাংশ বেড়েছে। এদিকে, গত ৫ বছরে এই ব্যাঙ্কের স্টকের দাম ১১৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছ। জানিয়ে রাখি যে, ধনলক্ষ্মী ব্যাঙ্ক সর্বশেষ ২০১১ সালে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেছিল। সেই সময় প্রতি শেয়ারে ৫০ পয়সার ডিভিডেন্ড প্রদান করা হয়। BSE-র তথ্য অনুসারে, ব্যাঙ্কটিতে প্রোমোটারদের অংশীদারিত্ব শূন্য। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, পাবলিক শেয়ারহোল্ডিং হল ১০০ শতাংশ।
আরও পড়ুন: কড়া টক্কর পাবে চিন! ১৬,০০০ কোটি ব্যয়ে সমুদ্রে ভারতের সবথেকে বড় ‘ঘাঁটি’ বানাবে আদানি গ্রুপ
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












