বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) এবং ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে শীঘ্রই একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন হতে চলেছে। এর ফলে ভারতে ইউরোপীয় গাড়ি, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের (EV) আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এর ফলে বৈদ্যুতিক যানবাহনের দাম কমার সম্ভাবনা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, আমদানি শুল্ক কমানো এবং দাম কমার বিষয়টি ভারতে ইউরোপীয় বিলাসবহুল বৈদ্যুতিক যানবাহনের বিক্রি বাড়াতে পারে।
ভারতে (India) লাফিয়ে কমবে বৈদ্যুতিক গাড়ির দাম:
উল্লেখ্য যে, আগামী ২৭ জানুয়ারি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে এই সংক্রান্ত চুক্তি ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে। এর পর, ভারত ইউরোপীয় বিলাসবহুল EV-র জন্য একটি আকর্ষণীয় ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি ইউরোপীয় গাড়ির দাম ৪০,০০০ ডলারের (প্রায় ৩৭ লক্ষ টাকা) বেশি হয়, সেক্ষেত্রে ভারত তার ওপর প্রায় ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে। তবে, ভারত-ইইউ FTA-র অধীনে যখন আমদানি শুল্ক হ্রাস করা হবে, তাই ইউরোপীয় বিলাসবহুল EV প্রস্তুতকারী সংস্থাগুলি ভারতীয় বাজারে আরও সাশ্রয়ী মূল্যে তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হবে।

স্থানীয় গাড়ি প্রস্তুতকারীদের সুরক্ষা: উল্লেখ্য যে, ভারতীয় কোম্পানিগুলি বাজেট EV তৈরি করে। এই চুক্তি তাদের ওপর তেমন প্রভাব ফেলবে না। কারণ এগুলি ভারতেই তৈরি হয়। ইকোনমিক টাইমসের মতে, এই চুক্তিতে এমন নিয়মও অন্তর্ভুক্ত থাকবে, যা টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো দেশীয় সংস্থাদের বাজারে সুরক্ষা প্রদান করবে। এদিকে, ধীরে ধীরে, EV প্রস্তুতকারীদের জন্য স্থানীয়ভাবে উপাদান উৎপাদন এবং ভ্যালু-অ্যাডিশন বিধিমালা বাস্তবায়ন করা হবে বলেও জানা গিয়েছে। যেটি নিশ্চিত করবে যে বর্ধিত আমদানি ভারতের দীর্ঘমেয়াদী উৎপাদন পরিকল্পনার যাতে ক্ষতি না করে। ভারতের EV নীতি অনুসারে, কোম্পানিকে তৃতীয় বছরের মধ্যে ২৫ শতাংশের পঞ্চম বছরের মধ্যে ৫০ শতাংশের দেশীয় ভ্যালু-অ্যাডিশন করতে হবে।
আরও পড়ুন: কড়া টক্কর পাবে চিন! ১৬,০০০ কোটি ব্যয়ে সমুদ্রে ভারতের সবথেকে বড় ‘ঘাঁটি’ বানাবে আদানি গ্রুপ
ভারতের EV বাজার: জানিয়ে রাখি যে, ভারতে বিলাসবহুল EV সেগমেন্ট বর্তমানে বছরে প্রায় ২০০০ ইউনিট বিক্রি করে। জাটো ডাইনামিক্সের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে বিলাসবহুল সেক্টরে ব্যাটারি বৈদ্যুতিক যানবাহনের অংশ ছিল ১০.৭ শতাংশ। যেখানে মাস-মার্কেট প্রস্তুতকারীদের ক্ষেত্রে এটি ছিল ৪.৫ শতাংশ।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করলে সুযোগ পাবে কোন দল? মিলল আপডেট
যদিও, এখনও পেট্রোল-ডিজেল ইঞ্জিনযুক্ত গাড়িগুলি সাধারণ বাজারে বেশি বিক্রি হয়। তবে, বিলাসবহুল ব্র্যান্ডগুলি হাইব্রিড গাড়ির ওপর বেশি মনোযোগ দিয়েছে। এই গাড়িগুলির মধ্যে রয়েছে মাইল্ড হাইব্রিড থেকে শুরু করে প্লাগ-ইন হাইব্রিড। যা সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি চালানোর দিকে অন্যতম বড় ধাপ হিসেবে বিবেচিত হয়।












