T20 বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ না করলে সুযোগ পাবে কোন দল? মিলল আপডেট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আসন্ন T20 বিশ্বকাপ (Men’s T20 World Cup) থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এমতাবস্থায়, ICC স্কটল্যান্ডকে T20 বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এদিকে, পাকিস্তানেরও T20 বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই আবহে পাকিস্তান T20 বিশ্বকাপ না খেললে তার পরিবর্তে কোন দল টুর্নামেন্টে জায়গা পাবে সেই বিষয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ক্রিকেট অনুরাগীরা। জানিয়ে রাখি যে, ICC-র সঙ্গে বিরোধের আবহে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেছিল। পাশাপাশি, পাকিস্তান এটাও বলেছিল যে, যদি বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে, তাহলে তারাও ২০২৬ সালের T20 বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

পাকিস্তান কী T20 বিশ্বকাপ (Men’s T20 World Cup) থেকে সরে দাঁড়াবে?

উল্লেখ্য যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ থেকে সরে আসার বিষয়ে পাকিস্তান এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত সেই দেশের সরকার নেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি ফিরে আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নকভি। তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। প্রতিটি দলের জন্য একই নিয়ম থাকা উচিত এবং কোনও বৈষম্য থাকা উচিত নয়। নকভি বলেন, ‘যদি পাকিস্তান সরকার আমাদের টুর্নামেন্ট বয়কট করতে বলে, আমরা তা করব। এরপর ICC টুর্নামেন্টে ২২ তম দল যোগ করতে পারে।’

আরও পড়ুন: ‘আমাদের আর কেউ ভরসা করবে না’, বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই প্রতিক্রিয়া BCB-র প্রাক্তন আধিকারিকের

পাকিস্তান না খেললে কে অংশগ্রহণ করবে: এখন প্রশ্ন হল, যদি পাকিস্তান ২০২৬ সালের T20 বিশ্বকাপ বয়কট করে, তাহলে কোন দল তাদের জায়গা নেবে? অনুমান করা হচ্ছে যে, ওই দলটি উগান্ডা হতে পারে, কারণ তারা পরবর্তী সেরা র‍্যাঙ্কিং দল হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ৩৬৫ দিনের মেয়াদ, সঙ্গে ৯৪৯ জিবি ডেটা! স্বল্পদামে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনল BSNL

কী জানিয়েছেন রশিদ লতিফ: পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার রশিদ লতিফের মতে, যদি পাকিস্তান টুর্নামেন্ট থেকে বাদ পড়ে, সেক্ষেত্রে উগান্ডা তার জায়গা নিতে পারে। তিনি আরও লিখেছেন যে, ভারতীয় দলকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উগান্ডার মুখোমুখি হতে দেখা যেতে পারে। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ১,৩২,০০০।

Latest Updates on Men's T20 World Cup and Pakistan.

টুর্নামেন্টের জন্য পাকিস্তানের প্রস্তুতি অব্যাহত রয়েছে: উল্লেখ্য যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দেশটির প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর। এদিকে, পাকিস্তান পুরোদমে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান T20 বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করতে প্রস্তুত রয়েছে বলেও জানা গিয়েছে।