৩৬৫ দিনের মেয়াদ, সঙ্গে ৯৪৯ জিবি ডেটা! স্বল্পদামে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনল BSNL

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান উপলব্ধ করার ক্ষেত্রে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে BSNL। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার পোর্টফোলিওতে ইতিমধ্যেই বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান রয়েছে। এই আবহেই BSNL এখন তার লাইনআপে আরেকটি ভ্যালু-ফর-মানি প্ল্যান যুক্ত করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ওই প্ল্যানের দাম হল ২,৬২৬ টাকা। ওই প্ল্যানে গ্রাহকরা মোট ৯৪৯ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। বর্তমান প্রতিবেদনে ওই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

BSNL এর ২,৬২৬ টাকার প্ল্যান:

BSNL-এর এই প্ল্যানটির দাম ২,৬২৬ টাকা এবং এর মেয়াদ ৩৬৫ দিন। অর্থাৎ এই প্ল্যানের দৈনিক খরচ মাত্র ৭.১৯ টাকা। এই প্ল্যানের অধীনে, গ্রাহকরা দৈনিক ২.৬ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুন্দিজা পাবেন। যার ফলে ৩৬৫ দিনের মেয়াদে মোট ৯৪৯ জিবি ডেটা পাওয়া যাবে। যদিও, দৈনিক ২.৬ জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও পাবেন। এমতাবস্থায়, যেসব গ্রাহক ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং একবার রিচার্জ করে পুরো এক বছর চিন্তামুক্ত থাকতে চান, সেক্ষেত্রে তাঁদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। যদিও, BSNL-এর ৩৬৫ দিনের বৈধতাবিশিষ্ট আরও ২ টি প্ল্যান কোম্পানির পোর্টফোলিওতে রয়েছে।

BSNL has introduced attractive recharge plans at low cost.

BSNL-এর ২,৩৯৯ টাকার প্ল্যান: জানিয়ে রাখি যে, BSNL-এর ২,৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ এই প্ল্যানের দৈনিক খরচ ৬.৫৭ টাকা। এই প্ল্যানের মাধ্যমে, গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন। যার ফলে ৩৬৫ দিনের মেয়াদে মোট ৯১২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে, দৈনিক ২.৫ জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশের মতো পাকিস্তানও খেলবে না T20 বিশ্বকাপে? কী জানালেন PCB প্রধান মহসিন নকভি?

BSNL-এর ২,৭৯৯ টাকার প্ল্যান: BSNL-এর ২,৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। অর্থাৎ এই প্ল্যানের দৈনিক খরচ ৭.৬৬ টাকা। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ৩৬৫ দিনের মেয়াদে দৈনিক ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন।

আরও পড়ুন: এই ডিফেন্স স্টকে মাত্র ৩ মাসেই ১৩৯ শতাংশের রিটার্ন! এবার কোম্পানি পেল ২,০৮০ কোটির অর্ডার

অর্থাৎ, সামগ্রিকভাবে মোট ১,০৯৫ জিবি ডেটা মিলবে। তবে, দৈনিক ৩ জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও পাবেন।