বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাল্টিব্যাগার ডিফেন্স স্টক সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই এই কোম্পানি একটি প্রোজেক্ট পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই কোম্পানিটি ২,০৮০ কোটি টাকার অর্ডার পেয়েছে। এই ওয়ার্ক অর্ডারের অধীনে, কোম্পানিটি ভারতের প্রথম কেমিক্যাল ট্যাঙ্কার তৈরির অর্ডার পেয়েছে। কোম্পানিটি গত ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে এটি ঘোষণা করে।
শেয়ার বাজারে (Share Market) দুর্দান্ত রিটার্ন এই স্টকের:
৬ টি কেমিক্যাল ট্যাঙ্কার বানানোর অর্ডার: স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে, সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ ঘোষণা করেছে যে, তারা ইউরোপীয় শিপিং কোম্পানি রেডেরিয়েট স্টেনার্সেন এএস থেকে কেমিক্যাল ট্যাঙ্কার তৈরির জন্য একটি চুক্তি পেয়েছে। কোম্পানিটি ১৮,০০০ DWT IMO টাইপ II কেমিক্যাল ট্যাঙ্কার তৈরি করবে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ২,০৮০ কোটি (২০.৮ বিলিয়ন ডলার)। কোম্পানিটি মোট ৬ টি ট্যাঙ্কার তৈরি করবে। যার প্রথম ডেলিভারি ৩৩ মাসের মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

স্টকের দামে বিপুল বৃদ্ধি: জানিয়ে রাখি যে, মাত্র ৩ মাসের মধ্যে, সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকের দাম ১৩৯ শতাংশ বেড়েছে। এদিকে, এই ডিফেন্স স্টক বিগত ৬ মাসে ৪৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে। এছাড়াও, বিগত ১ বছরে এই ডিফেন্স স্টকের দাম ৩,৯৩৬ শতাংশ বেড়েছে।
এদিকে, এই স্টকের ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে। BSE-র তথ্য অনুসারে, সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের স্টকের শেষ ক্রয়-বিক্রয় রেকর্ড করা হয়েছিল গত ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে। সেই সময়, এই কোম্পানির স্টকের দাম ৫ শতাংশ কমে যাওয়ার পর BSE-তে ১৭৬৪.৮০ টাকার স্তরে ছিল।
আরও পড়ুন: চিন্তা বাড়ল গৌতম আদানির! কড়া অ্যাকশন মার্কিন SEC-র, ভারত সরকারকে এড়িয়েই পদক্ষেপের প্রস্তুতি
জানিয়ে রাখি যে, সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজের স্টকের দাম গত ২ বছরে ৭৭,৬৪৪ শতাংশ এবং ৩ বছরে ৫৪,৮৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং হল ৯৪.৯১ শতাংশ। এদিকে, যেখানে পাবলিক হোল্ডিং হল ৫.০৯ শতাংশ।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।
















