বাংলা হান্ট ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এবং মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এই সম্পর্ক ভেঙে যায়। গত ডিসেম্বরে তাঁরা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতির মাধ্যমে বিয়ে বাতিলের ঘোষণা করেন। এছাড়াও, তাঁদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখারও আবেদন করেছিলেন। তবে, এবার এই বিষয়ে নতুন মোড় সামনে এসেছে। মূলত, স্মৃতির ছোটবেলার বন্ধু বিদ্যান মানে পলাশ মুচ্ছলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এবং বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যের কারণও জানিয়েছেন।
পলাশের (Palash Muchhal) বিরুদ্ধে গুরুতর অভিযোগ:
কী কারণে ভেঙে যায় স্মৃতি-পলাশের বিবাহ: বিদ্যান মানে দাবি করেছেন যে, তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর মতে, পলাশকে এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছিল।
এই ঘটনার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায় ভারতীয় মহিলা ক্রিকেটাররা পলাশকে মারধর করেন বলেও জানা গিয়েছে। আর এই কারণেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বিদ্যান মানে পলাশের বিরুদ্ধে প্রতারণা এবং আর্থিক তছরুপের মতো গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে, পলাশ একটি ছবির নাম করে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু, ছবিটি তৈরি হয়নি বা টাকা ফেরত দেওয়া হয়নি। মানের মতে, স্মৃতির পরিবারের মাধ্যমে তিনি পলাশের সঙ্গে দেখা করেন। সেই সময় পলাশ তাঁকে একটি ফিল্ম প্রজেক্টের কথা বলেন এবং বলেন যে সেটি ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে। বিদ্যান ওই প্রজেক্টে প্রায় ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু, বিয়ে বাতিল হওয়ার পর থেকে পলাশ বিদ্যান মানের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে।
আরও পড়ুন: চিন্তা বাড়ল গৌতম আদানির! কড়া অ্যাকশন মার্কিন SEC-র, ভারত সরকারকে এড়িয়েই পদক্ষেপের প্রস্তুতি
২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল: জানিয়ে রাখি যে, পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মান্ধানার বিয়ের তারিখ গত ২৩ নভেম্বর, ২০২৫ তারিখে মহারাষ্ট্রের সাঙ্গলিতে হওয়ার কথা ছিল। কিন্তু স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধনার আকস্মিক অসুস্থতার কারণে বিবাহরের অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ভারত ও BCCI-র সাহায্য ভুলল BCB! T20 বিশ্বকাপ বয়কট করতেই উঠছে প্রশ্ন
স্মৃতির বাবা হৃদরোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পলাশ পরে মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন। যার ফলে বিবাহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর ঠিক কয়েকদিন পরে মান্ধানা বিয়ে বাতিলের ঘোষণা করেন। এমতাবস্থায়, বিদ্যান মানের এহেন অভিযোগ আবারও আলোড়ন তৈরি করেছে।












