উলটপুরাণ! ভারত থেকে গুজরাটি ইলিশ আমদানি বাংলাদেশের, বিশেষত্ব কী জানেন?

Published on:

Published on:

Hilsa Fish how to identify juvenile fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে পদ্মার ইলিশের (Hilsa) আশায় বসে এপার বাংলার মানুষ। এদিকে ভারত থেকে টন টন ইলিশ যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ ঠিকই পড়েছেন। বাংলাদেশে ইলিশের আকাল। উৎপাদন এবছর অনেকটাই কম। তাই ইলিশের জন্য শরণাপন্ন হতে হয়েছে ভারতের। তবে বাংলার নয়, বাংলাদেশে ইলিশ গিয়েছে গুজরাটের।

ভারত থেকে ইলিশ (Hilsa) আমদানি বাংলাদেশের

উল্লেখ্য, এই প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ। মূলত বাংলাদেশ থেকেই পুজোর সময় এপার বাংলায় আসে রূপোলি শষ্য। কিন্তু এবার উলটে গিয়েছে চিত্রটা। গত ২ মাসে গুজরাট থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ গিয়েছে বাংলাদেশে। কিন্তু গঙ্গা-কোলাঘাট ছেড়ে গুজরাটি ইলিশ কেন?

Bangladesh imported gujrati hilsa

গুজরাটের ইলিশ কেন: আসলে ডিমভরা ইলিশের স্বাদ কম হলেও চট্টগ্রাম, সিলেটে এই ইলিশের চাহিদাই বেশি। আর গুজরাটে মেলে ডিমভরা ইলিশ। তাই ভারতের এই পশ্চিমের রাজ্যকে বেছে নেওয়া।

আরও পড়ুন : গণেশের ভোগে দিন বাড়িতে বানানো মিষ্টি, কীভাবে বানাবেন মোতিচুর লাড্ডু? রইল রেসিপি

ইলিশের উৎপাদন কম: হাওড়া পাইকারি বাজারের কর্তা জানান, এতদিন বোয়াল, রুই, ট্যাংরা, পার্ষে এসব মাছ যেত বাংলাদেশে। এবার গেল ইলিশ (Hilsa)। তবে বাংলাদেশের ইলিশের এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এবার কি পদ্মার ইলিশ আসবে পুজোর আগে?

আরও পড়ুন : টানা ৫ দিন ঘু্রপথে চলবে মাঝেরহাট লোকাল, একগুচ্ছ লোকালের রুট বদল, বিজ্ঞপ্তি রেলের

পুজোর সময় ইলিশের চাহিদা বাড়ে বাংলায়। বিশেষ করে পদ্মার ইলিশ খোঁজেন ভোজনরসিকরা। কিন্তু এবার আদৌ পদ্মার ইলিশ পাতে উঠবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।