টানা ৫ দিন ঘু্রপথে চলবে মাঝেরহাট লোকাল, একগুচ্ছ লোকালের রুট বদল, বিজ্ঞপ্তি রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ সোমবার গণেশ পুজো। আর গণেশ আরাধনার সঙ্গে সঙ্গেই বাংলায় শুরু উৎসবের আমেজ। আজ বাংলায় গণেশ পুজো, আগামী শুক্রবার রয়েছে বিশ্বকর্মা পুজো। পরপর দুই পুজোর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে ভিড়ের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাট লোকালের (Majherhat Local) যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। এছাড়া আরও কিছু ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।

কোন কোন ট্রেনের (Majherhat Local) রুট হল বদল?

রেল সূত্রে খবর, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ, ৩০৩১২ বারাসত-মাঝেরহাট এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত চলবে। ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর, ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা স্টেশন থেকে ফিরবে।

Majherhat Local route change

মাঝেরহাট লোকালের রুট বদল: ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে রুট বদল করে মাঝেরহাট পর্যন্ত যাবে। ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি রোড হয়ে ঘু্রপথে যাবে।

আরও পড়ুন : গণেশের ভোগে দিন বাড়িতে বানানো মিষ্টি, কীভাবে বানাবেন মোতিচুর লাড্ডু? রইল রেসিপি

ট্রেনের রুট কাটছাঁট: ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট ও ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকাল মাঝেরহাট (Majherhat Local) থেকে বালিগঞ্জ-কাঁকুরগাছি রোড হয়ে ঘুরপথে চলবে। ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন : পুজোয় ঘুরুন নিশ্চিন্তে, পাহাড় যাওয়ার স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, দেখে নিন টাইম টেবিল

এছাড়াও ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদি বাগ লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে। বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে প্রচুর লোকের সমাগমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।