পুজোয় ঘুরুন নিশ্চিন্তে, পাহাড় যাওয়ার স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, দেখে নিন টাইম টেবিল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সামনেই পুজোর লম্বা ছুটি। এই সময় অফিস, স্কুল, কলেজ ছুটি থাকায় অনেকেই এই সময়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রাখেন অনেক আগে থেকেই। কিন্তু প্রতিবারই ট্রেনের (Indian Railways) টিকিটের ক্ষেত্রে দেখা যায় একই সমস্যা। পুজোর সময় প্রচণ্ড চাহিদার জেরে প্রতিবারই টিকিটের আকাল পড়ে। এমনকি দিঘা, এনজেপি যাওয়ার জন্যও টিকিট পাওয়া যায় না ট্রেনে।

পুজোর জন্য স্পেশ্যাল ট্রেন রেলের (Indian Railways)

প্রতিবারের এই সমস্যার কথা মাথায় রেখেই এবার দিঘা, এনজেপি যাওয়ার স্পেশ্যাল ট্রেন দিল ভারতীয় রেল। পুজোর সময় যাত্রীদের চাপ সামলাতে কলকাতা-এনজেপি এবং এনজেপি-কলকাতা যাওয়ার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Kolkata to njp special train by Indian Railways

কবে কবে চলবে ট্রেন: আগামী ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন। রেল সূত্রে খবর, ওই নির্দিষ্ট ৩৩ দিনের মধ্যে প্রতি শনি ও রবিবার চলবে স্পেশ্যাল ট্রেন। ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশ্যাল ট্রেন কলকাতা থেকে প্রতি শনি ও রবিবার ছাড়বে রাত ১১ টা বেজে ১০ এ। ট্রেনটি এনজেপি পৌঁছাবে পরদিন সকাল ১০ টা ৪৫ এ।

আরও পড়ুন : মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়

এনজেপি যাওয়ার ট্রেন: ফেরার সময় এনজেপি থেকে ট্রেনটি (Indian Railways) ছাড়বে দুপুর ১২ টা ৪৫ এ। কলকাতা স্টেশন পৌঁছাবে রাত ১২ টা ৪০ এ। ০৩১৩০ এনজেপি-কলকাতা পুজো স্পেশ্যাল ট্রেনটি ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার ও সোমবার করে ছাড়বে।

আরও পড়ুন : গণেশের ভোগে দিন বাড়িতে বানানো মিষ্টি, কীভাবে বানাবেন মোতিচুর লাড্ডু? রইল রেসিপি

এনজেপির পাশাপাশি দিঘা যাওয়ারও স্পেশ্যাল ট্রেন দিয়েছে পূর্ব রেল। ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন চালানো হবে। মালদা টাউন থেকে অক্টোবরের ১৭, ২৪ ও ৩১ তারিখ এবং নভেম্বরের ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ অর্থাৎ প্রতি শনিবার মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে দুপুর ১ টা ১০ এ। ট্রেনটি দিঘা পৌঁছাবে পরদিন রাত ১১ টায়।