বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজ্যে নয়া প্রকল্প। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেকার যুবক-যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবসাথী প্রকল্প (Banglar Yuva Sathi Scheme) চালু করেছে রাজ্য। এপ্রিলের শুরু থেকেই রাজ্যে চালু হচ্ছে এই স্কিম (Government Scheme)। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন শিবির শুরু হয়েছে। আবেদনের জন্য রীতিমতো ঢল নেমেছে।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প। রাজ্যের প্রতিটি বিধানসভায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের আদলে এই শিবিরগুলিতে আবেদন প্রক্রিয়া চলছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে আবেদনের সময় বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিৎ।
যুবসাথী ফর্মে এই ৫টি ভুল ভুলেও করবেন না | Banglar Yuva Sathi Scheme
ফর্ম ফিলাপের সময় সামান্য কিছু ভুলের কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন যোগ্যরা। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জমা দেওয়ার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নয়তো আবেদনপত্রটি সরাসরি বাতিল হয়ে হাওয়ার সম্ভাবনা রয়েছে। কী কী বিষয়ে সতর্ক থাকবেন? জানুন।
পেশা ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পেশার জায়গায় অনেকেই নিজেকে ‘ছাত্র’ বা ‘Student’ হিসেবে পরিচয় দিতে পারেন। যেহেতু এই প্রকল্পটি বেকারদের জন্য তাই ফর্মে পেশার জায়গায় অবশ্যই ‘Unemployed’ বা ‘বেকার’ লিখতে হবে। যদি কেউ ‘ছাত্র’ বা ‘Student’ লেখেন তাহলে আবেদন বাতিল হতে পারে।
আবেদনকারীর নাম এবং পদবি লেখার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ হিসেবে ধরতে হবে। সেই হিসেবেই আবেদন ফর্ম পূরণ করতে হবে। বিবাহিত মহিলারাও স্বামীর পদবি ব্যবহার করতে পারবেন না। মাধ্যমিকের নথিতে যে নাম ও পদবি ছিল, তাই লিখতে হবে।
বয়স লেখার সময় তা লিখবেন ১লা এপ্রিল ২০২৬ তারিখের হিসেবের নিরিখে। আবেদন করার দিন আপনার কত বয়স, তা ভুলেও লিখলে চলবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার হাতে যে লাস্ট পরীক্ষার পাসের সার্টিফিকেট আছে, সেটিই লিখবেন। এখন কী পড়ছেন তা উল্লেখ করবেন না।
আবেদনপত্রে ছবি লাগানোর পর তার ওপর সই করতেই হবে। ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ জুড়ে থাকে সেভাবে স্বাক্ষর করতে হবে। আবেদন জমা দেওয়ার সময় সমস্ত নথিতে নিজে সই অবশ্যই করবেন। আপাতত এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট বর্তমানে থাকলে সেই ক্যাটাগরি লিখবেন। না থাকলে তা ‘জেনারেল’ হিসেবেই দেখান। ভুলে অন্য কিছুতে দেবেন না।

আরও পড়ুন: মিলবে না ভাতা, বাড়বে না বেতনও! নয়া পে কমিশন যেসকল কর্মীদের জন্য হবে না কার্যকর
আবেদনে দেওয়া মোবাইল নম্বরটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটির সঙ্গে আধার এবং ডিবিটি লিঙ্কও থাকতেই হবে। আবেদন জমা দেওয়ার সময় সমস্ত নথিতে নিজে সই (Self-attested) করবেন। শেষে ফর্ম জমা দেওয়ার পর যে রিসিভ কপিটি পাবেন, তাতে ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ যাতে লেখা থাকে তা দেখে নেবেন।












