বাংলা হান্ট ডেস্ক: জানুয়ারি মাসের টানা ছুটির পর এবার ফেব্রুয়ারি মাসেও একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর ফলে গ্রাহকদের সুবিধার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসন্ন ফেব্রুয়ারি মাসের ছুটির ক্যালেন্ডার বার করেছে। দেখে নিন কোন কোন দিন নির্দিষ্ট কিছু উৎসবের কারণে ও সপ্তাহের ছুটির জন্য ব্যাঙ্ক পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
ফেব্রুয়ারিতে ব্যাঙ্কের লম্বা ছুটি তালিকা প্রকাশ (Bank Holiday)
সাধারণত প্রতিটি ব্যাঙ্ক রবিবার এবং প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বন্ধ থাকে (Bank Holiday)। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসব ও সরকারি ছুটির জন্য নির্দিষ্ট রাজ্যের ব্যাঙ্ক কার্যায়ক্রমে স্থগিত থাকে।এবার আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী এই ছুটির তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি হল- ‘হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট’, ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে’ এবং ‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’।

আরও পড়ুন: এক ভরি সোনা কিনতে কত লাগছে জানেন? রেকর্ড দামে মাথায় হাত মধ্যবিত্তের
এবার জেনে নিন ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক:
১ ফেব্রুয়ারি (রবিবার)- সপ্তাহিক ছুটি
১৪ ফেব্রুয়ারি (শনিবার)- দ্বিতীয় শনিবার
১৫ ফেব্রুয়ারি (রবিবার)- সাপ্তাহিক ছুটি
১৮ ফেব্রুয়ারি- সিকিমে লোসার
১৯ ফেব্রুয়ারি- মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী
২০ ফেব্রুয়ারি- অরুণাচল প্রদেশ এবং মিজোরামে রাজ্য প্রতিষ্ঠা দিবস।
২২ ফেব্রুয়ারি (রবিবার)- সাপ্তাহিক ছুটি
২৮ ফেব্রুয়ারি (শনিবার)- চতুর্থ শনিবার
এছাড়াও নানান উৎসবের কারণে আছে একাধিক ছুটি। যার মধ্যে ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও সাধারণ মানুষের চিন্তার কারণ নেই। কারণ বর্তমান দিনে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা এখন হাতের মুঠোয়। তাই ছুটির দিনগুলিতেও গ্রাহকেরা এটিএম পরিষেবা, অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান করতে পারবেন (Bank Holiday)।












