সোমবার রাজ্য জুড়ে ছুটি, ব্যাঙ্কও কি বন্ধ থাকবে? জেনে নিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল ৬ জুলাই সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিন উপলক্ষে এই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, সপ্তাহের প্রথম দিন কি ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধ থাকবে?

সোমবার বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)

জানা যাচ্ছে, রাজ্যে সরকারি ছুটি থাকায় এদিন ব্যাঙ্ক গুলিও বন্ধ থাকবে। ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ থাকবে এদিন। ব্র্যাঞ্চে গেলেও কোনও পরিষেবা পাবেন না গ্রাহকরা। রাজ্যের সমস্ত ব্যাঙ্কই এদিন বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তবে কী কী পরিষেবা পাওয়া যাবে?

Bank Holiday on Monday in West Bengal

বন্ধ থাকবে না এটিএম: ব্যাঙ্কের ব্রাঞ্চ বন্ধ থাকলেও এটিএম পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। কোনও প্রয়োজনে এটিএমে গেলে পাওয়া যাবে টাকা। ব্যাঙ্কের (Bank Holiday) তরফে আরও জানানো হয়েছে, ইউপিআই পরিষেবাও এদিন ডাউন হওয়ার কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিক পরিষেবাই মিলবে এদিন।

আরও পড়ুন : কলকাতা থেকে পুরী যাওয়ার রথযাত্রা স্পেশ্যাল ট্রেন, কবে কবে ছাড়বে? জেনে নিন টাইম টেবিল

কী কী হচ্ছে এদিন রাজ্যে: এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়েই ঘোষণা করা হয়েছে ছুটি। চলতি বছর থেকে এই দিনটিতে রাজ্যে সরকারি ছুটি থাকবে। রাজ্যের সব সরকারি দফতরও বন্ধ থাকবে এদিন। পাশাপাশি রাজ্যের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে সোমবার।

আরও পড়ুন : ভরা মরশুমেও ইলিশ নেই বাংলাদেশে, ১ কেজি ওজনের মাছের দাম কত জানেন?

তবে জানা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নতুন নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। বলা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ইমেল করে অনুষ্ঠানের ছবি এবং ভিডিও শিক্ষা দফতরে পাঠাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।