চারচাকা-বাস চলাচলে নিয়ন্ত্রণ, বারাসত-মধ্যমগ্রামে মণ্ডপে প্রবেশের সময়েও কড়াকড়ি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো (Kalipujo 2026) মানেই আলাদা ফুটেজ পায় মধ্যমগ্রাম, বারাসত। দুর্গাপুজো শেষ হওয়ার পরেই প্রস্তুতি শুরু হয় যায় এখানে। আলোয় আলোয় সেজে ওঠে শহরতলি। কিন্তু কালীপুজোর সময় এই এলাকায় যাতায়াত করতে হলে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। কালীপুজোয় তাই মধ্যমগ্রাম, বারাসত এলাকায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে পুলিশ।

কালীপুজোর (Kalipujo 2026) জন্য বারাসত-মধ্যমগ্রামে নিরাপত্তায় কড়াকড়ি

রবিবার কালীপুজোর দিন থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুলিশ। দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের ব্যাপারে থাকছে কিছু নির্দিষ্ট নিয়ম। ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে এই চারদিন অর্থাৎ রবি থেকে বুধবার পর্যন্ত ভোর ৪ টে থেকে সকাল ৮ টা পর্যন্ত মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

Barasat madhyamgram kalipujo 2026 traffic control

যান চলাচল নিয়ন্ত্রণ: কালীপুজোর সময় প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ের পর থেকে পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। যে গাড়িগুলি কলকাতা থেকে আসবে সেগুলিকে এয়ারপোর্ট আড়াই নম্বর পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরতে হবে। যারা ১২ জাতীয় সড়ক ধরবে বা বসিরহাট যেতে চায়, সেই গাড়িগুলি মধ্যমগ্রাম চৌমাথা থেকে ডানদিকে বাদুরোড ধরে কাঞ্চনতলা হয়ে ধর্মতলা থেকে টাকি রোড ধরে নিতে পারবে।

আরও পড়ুন : উৎসবের মাঝে নতুন রিচার্জ প্ল্যান, দাম ১০০০০ টাকা! কী সুবিধা মিলবে?

কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ: কালীপুজোর (Kalipujo 2026) সময় চারচাকা গাড়ি বারাসত ডাকবাংলো মোড় পর্যন্ত যেতে পারবে। মোটরবাইকের জন্য ১১ নম্বর গেটের আগে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ছোট গাড়ি, বাইকের ক্ষেত্রে যশোর রোড খোলা থাকবে। তবে চাঁপাডালি থেকে যান নিয়ন্ত্রণ করা হবে। তিতুমীর বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্যারাকপুর রোডে আরিফবাড়ি থেকে, যশোর রোডে রথতলা থেকে বনগাঁগামী বাস চলাচল করবে।

আরও পড়ুন : পোষ্য প্রেমীদের জন্য সুখবর, এবার পোষ্যকে নিয়ে ওঠা যাবে বন্দে ভারতেও, নতুন নিয়ম রেলের

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, এবছর বারাসতে মোট ২৬১৪ টি পুজো হচ্ছে। এর মধ্যে ৩৯ টি রয়েছে বিগ বাজেটের পুজো। এর মধ্যে ১৯ টি পুজো রয়েছে বারাসতে এবং মধ্যমগ্রামে রয়েছে ১০ টি পুজো। দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করেই নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।