Durga Puja 2026 Live Updates

শুভমান গিলের কাছ থেকে কি চাইছে ভারতীয় দল? আর T-20 খেলতে পারবেন? সব উত্তর দিলো BCCI

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে এই মুহূর্তে টেস্ট অধিনায়কত্বে ব্যস্ত রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। আফগানিস্থানের বিরুদ্ধে টেস্টে অসাধারণ শতরান করে দলকে বসিয়ে দিয়েছেন চালকের আসনে। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) চ্যালেঞ্জ। সেখানেও দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আর টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে দেখতে চাইছেন না।

সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সফরের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররা সেই দলে জায়গা ফিরে পেয়েছেন। কিন্তু দুই ফরম্যাটে ভারতীয় দলের নেতা শুভমান গিলকে সেই ফরম্যাটে আবারও সুযোগ দিচ্ছে না তারা।

আরও পড়ুন: ;শচীনের পায়ের ধুলোরও যোগ্য নয়”, ভারতীয় দলে ছেলে সুযোগ পেতেই মন্তব্য বৈভব সূর্যবংশীর বাবার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন শুভমান। বার বার সুযোগ দেওয়া সত্ত্বেও ওই ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিলেন গিল। তার জায়গায় সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন অসাধারণ পারফরম্যান্স করে ভারতীয় দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের শুভমানকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড চায় না শুভমান গিল টেস্ট বা ওডিআই ছাড়া অন্য কোন ফরম্যাট নিয়ে চিন্তাভাবনা করুক। ব্যক্তিগত স্তরে তাকে সেই সংবাদ পৌঁছেও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই দুই ফরম্যাটেই অসাধারণ ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। ২০২৭ বিশ্বকাপের আগে অধিনায়ক শুভমান যাতে ফিট থাকেন সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ

তবে তাকে পুরোপুরি ভাবে টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৮ সালে অলিম্পিকের মঞ্চে প্রবেশ করবে ক্রিকেট খেলাটি। টি-টোয়েন্টি ফরম্যাটেই ক্রিকেট প্রবেশ করবে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে। জানা গিয়েছে সেই টুর্নামেন্টে শুভমান গিলকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।