বাঙাল বাড়ির নারকেল দিয়ে কচু বাটা, গরম ভাতে আর কিছুই লাগবে না, দেখে নিন রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সবসময় যে আমিষ রান্নাই সুস্বাদু হবে এর কোনও মানে নেই। এমন অনেক নিরামিষ পদ (Recipe) আছে যা দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যায়। বহু নিরামিষ পদ দীর্ঘদিন ধরে বাঙালি বাড়ির হেঁশেলে হয়ে আসছে। এমনই একটি পদ হল নারকেল দিয়ে কচু বাটা।

নারকেল দিয়ে কচু বাটা রেসিপি (Recipe)

গরম ভাতে কচু বাটা পড়লে তা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। খুব সহজ কিছু উপকরণ যা ঘরেই থাকে, তা দিয়েই চটজলদি বানিয়ে ফেলা এই পদ। দেখে নিন বাঙাল বাড়ির স্টাইলে নারকেল দিয়ে কচু বাটার রেসিপি-

Bengali veg kochu bata recipe

নারকেল দিয়ে কচু বাটার উপকরণ :

মান কচু

রসুন

কাঁচালঙ্কা

কোরানো নারকেল

সর্ষে

পোস্ত

আরও পড়ুন : ঝাল খেতে ভালোবাসেন? কাঁচালঙ্কা ধনেপাতা দিয়ে রাঁধুন মুরগি, রইল রেসিপি

নারকেল দিয়ে কচু বাটার প্রণালী: প্রথমে মানকচুর খোসা (Recipe) মোটা করে ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এরপর কিছুক্ষণ ঠাণ্ডা জলে ভিজিয়ে রেখে গ্রেটার দিয়ে কচু গ্রেট করে নিন। এবার কচু, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন মিহি করে।

আরও পড়ুন : শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তেও জালে উঠল না ইলিশ, চিন্তায় মৎস্যজীবীরা

এবার সর্ষে পোস্ত বাটা, কোরানো নারকেল দিয়ে আবারও ভালো করে বেটে নিন। এবার স্বাদমতো নুন আর সর্ষের তেল মিশিয়ে নিলেই তৈরি কচু বাটা। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।