বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের ডিএ (Dearness Allowance) মামলার শেষ শুনানিতে একাধিক ইস্যুর পাশাপাশি সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া না পাওয়ার বিষয়টি জোরদারভাবে উত্থাপন করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। গ্রান্ট ইন এইড-দের (Grant in aid) নিয়ে কী সিদ্ধান্ত? সেই বিষয়ে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
গ্রান্ট ইন এইড-দের ডিএ সংক্রান্ত আপডেট | Dearness Allowance
নিজের শেয়ার করা এক ভিডিও বার্তায় সেইদিন সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়েই ভাস্করবাবু বলেন, “আজকে সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলার শুনানি হল। বিস্তারিত শুনানি হয়েছে। শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা সিনিয়র আইনজীবী বিকাশ সিং-কে নিযুক্ত করেছিলাম এবং উঁনি গ্রান্ট ইন এইড-দের বিষয়টা তুলেছিলেন। আমরা যেটা চেয়েছিলাম যে গ্রান্ট ইন এইড-দের বিষয়টা নিয়ে আমরা যে অ্যাফিডেভিট বিগত মে মাসের ৫ তারিখে ফাইল করেছিলাম মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে, সেই অ্যাফিডেভিটটার বিষয়ে ইন্দু মালহোত্রা কমিটি বিচার করুক এবং কোনো একটা সিদ্ধান্ত নিক নাহলে ওই বিষয়টা ঝুলে আছে।”
ভাস্করবাবু বলেন, “সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইন্দু মালহোত্রা কমিটির তরফে গ্রান্ট ইন এইড-দের নিয়ে যেরম নির্দেশ আসবে আমরা সেরকম ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা টাকা ডিসবারাস করব দেব। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সমস্ত কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধি এবং আইনজীবীরা যাবেন মাননীয় মালহোত্রা কমিটির কাছে নিজেদের বক্তব্য রাখবেন। সেখানে গ্রান্ট ইন এইড সহ যাঁরা বাদ পড়েছেন তাঁদের কথা তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি।”

আরও পড়ুন: কর্মী যত, বেতন যাচ্ছে তার চেয়েও বেশি! তৃণমূল আমলের নিয়োগ খতিয়ে দেখতে KMC-তে ৫ সদস্যের কমিটি
ভাস্করবাবু জানিয়েছেন, “আগামী ৮ সপ্তাহ পর নতুন বেঞ্চ তৈরি হবে, সেই বেঞ্চের কাছে এই মামলা যাবে। যদি মাননীয় মালহোত্রা কমিটির কাছ থেকে আমরা সুবিচার না পাই তখন আবার এখানে আসা যাবে কিন্তু আমার মনে হয় যে তার আগেই আমরা ন্যায়বিচার পাব।” গ্রান্ট ইন এইড-দের জন্য শেষ শুনানি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন ভাস্করবাবু। সবকিছু মিলিয়ে গ্রান্ট ইন এইড-দের জন্য এই শুনানি সদর্থক ছিল বলেই মনে করা হচ্ছে।













