বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে টাটা গ্রুপের সংস্থা টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার (Share Market) চরম দুর্দশার মধ্যে রয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২৮ মার্চ BSE-তে এই সংস্থার শেয়ারের দাম ৫ শতাংশ কমে ৩৩.১৩ টাকায় বন্ধ হয়েছে। দিনের লেনদেন চলাকালীন, সংস্থাটির শেয়ার ৩৩.০৬ টাকার নতুন ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তরেও পৌঁছেছিল। চলতি বছরে এখনও পর্যন্ত এই সংস্থা তথা TTML-এর শেয়ারের দাম ৩৩ শতাংশেরও বেশি কমেছে। এছাড়াও, এই শেয়ারটি সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে ৮৭ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
শেয়ার বাজারে (Share Market) ক্রমশ পতন টাটা গ্রুপের এই কোম্পানির স্টকে:
উল্লেখ্য যে, টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার বেশ কিছুদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার ২০২২ সালের ১১ জানুয়ারি ২৯১.০৫ টাকায় লেনদেন হচ্ছিল। এদিকে, ২০২৬ সালের ২৭ মার্চ, শুক্রবার TTML-এর শেয়ার ৩৩.১৪ টাকায় বন্ধ হয়। গত শুক্রবার, টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের মার্কেট ক্যাপ হ্রাস পেয়ে ৬৪৭৮.৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

৫২-সপ্তাহের সর্বোচ্চ দর থেকে ৫৮ শতাংশেরও বেশি কমেছে শেয়ারের দাম: টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার তাদের ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর থেকে ৫৮ শতাংশেরও বেশি কমেছে। ১১ জুন, ২০২৫ তারিখে TTML-এর শেয়ারের দর ছিল ৮১.১৬ টাকা। ২৭ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারের দর সর্বনিম্ন ৩৩.১৪ টাকায় পৌঁছে যায়। টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড-এর মান্থলি হাই হল ৪২.৩৫ টাকা। এদিকে, মান্থলি লো হল ৩৩.০৬ টাকা। ডিসেম্বর ২০২৫ ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, কোম্পানিতে প্রোমোটারদের ৭৪.৩৬ শতাংশ শেয়ার রয়েছে। যেখানে পাবলিক শেয়ারহোল্ডিং হল ২৫.৬৪ শতাংশ।
আরও পড়ুন: প্রতিটি পেট্রোল পাম্পে মাটির নিচে মজুত থাকে কী পরিমাণ তেল? জানলে হবেন অবাক
কোম্পানির লোকসান কমেছে: টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৫০.৪৩ কোটি টাকার নিট লোকসান পরিলক্ষিত করেছে। এক বছর আগে একই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ ছিল ৩১৫.১১ কোটি টাকা। চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে পরিচালন আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১.৬ শতাংশ কমে ২৯৪.৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির সঙ্গে সরাসরি টক্কর? এই সেক্টরে বড় পদক্ষেপ নিচ্ছেন আদানি, জানলে হবেন ‘থ’
এদিকে, গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১৪৯.৭৯ কোটি টাকার তুলনায় কোম্পানির EBITDA ১৭.২ শতাংশ বেড়ে ১৭৫.৬২ কোটি টাকা হয়েছে। টাটা গ্রুপের এই সংস্থা ২০১৩ সালের আগস্ট মাসে তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার উপহার দিয়েছিল। সংস্থাটি ২:১৫ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করে। অর্থাৎ, প্রতিটি ১৫টি শেয়ারের জন্য সংস্থাটি ২ টি বোনাস শেয়ার দিয়েছিল।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












