অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কবে থেকে বাড়বে সরকারি কর্মীদের বেতন জানাল কেন্দ্রীয় মন্ত্রী

Published on:

Published on:

When will the salaries of government employees increase according to the 8th Pay Commission?
Follow

বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে চর্চা সরকারি কর্মীদের মুখে মুখে। কবে থেকে বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। কমিশনের কাজের অগ্রগতি নিয়ে নানা জল্পনার মাঝেই এবার সংসদে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। রাজ্যসভায় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে কমিশনের নির্ধারিত সময়সীমা, বেতন কার্যকরের সম্ভাব্য তারিখ এবং এরিয়ার পাওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য।

কবে থেকে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) অনুযায়ী মাইনে পাবেন ?

অষ্টম বেতন কমিশনের কাজ কতদূর এগিয়েছে এবং কর্মীদের নতুন বেতন কবে থেকে কার্যকর হতে পারে, সেই বিষয়ে রাজ্যসভায় প্রশ্ন ওঠে। তার জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “২০২৭ সালের ৩ মের মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা দিতে হবে। এরপরই তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।”

অর্থ প্রতিমন্ত্রী আরও জানান, “২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে সরকার। কমিশনে বেতন বৃদ্ধির সুপারিশের জন্য ১৮ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে কোনও আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে। তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারবে।”

কমিশনের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ তৈরির দায়িত্ব থাকলেও মাঝপথে সরকারের কাছে অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কর্মীদের হাতে কবে পৌঁছাবে সংশোধিত বেতন? সরকারের বর্তমান অবস্থান অনুযায়ী, কমিশনের চূড়ান্ত রিপোর্ট ২০২৭ সালের মে মাসের মধ্যে জমা পড়তে পারে। তবে বেতন কার্যকরের সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন লাগবে।

সরকার কমিশনের সুপারিশ বিবেচনা করে চূড়ান্ত অনুমোদন দিতে কয়েক মাস সময় নিলে সেই সময়ের আর্থিক ক্ষতি কর্মীদের বহন করতে হবে না। কারণ, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন চালু হওয়ার আগের সময় পর্যন্ত যত টাকা বকেয়া থাকবে, তা এককালীন এরিয়ার হিসেবে মিটিয়ে দেওয়া হবে। বর্তমান হিসাব অনুযায়ী, প্রায় ১৬ থেকে ১৮ মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগেও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে।

When will the salaries of government employees increase according to the 8th Pay Commission?

আরও পড়ুন : রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, পুরনো নিয়ম ফেরানোর নির্দেশ কেন্দ্রের

সেই অভিজ্ঞতা মাথায় রেখে অনেকেরই ধারণা, অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হতে পারে। তবে বেতন কতটা বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে বা অন্যান্য ভাতা কীভাবে সংশোধন করা হবে, সে বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি। কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়ার পর কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করলে তবেই পুরো ছবিটি পরিষ্কার হবে। তাই আপাতত অষ্টম বেতন কমিশনের রিপোর্ট এবং কেন্দ্রের পরবর্তী ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।