সরকারি প্রকল্প নিয়ে ভিডিয়ো বানালেই মিলবে টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

Published on:

Published on:

Bihar Content Creators Can Earn Up to 1 Lakh for Content Creation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বা রিল বানিয়ে আয় করেন অনেকেই। এবার সেই কনটেন্ট (Content Creation) তৈরির কাজেই সরকারি সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়ে ভিডিয়ো তৈরি করে নির্দিষ্ট নিয়ম মেনে ভিউ আনতে পারলে টাকা পাবেন রেজিস্টার্ড কনটেন্ট ক্রিয়েটররা। একটি ভিডিয়োর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

১ লাখ ভিউয়ে ১০ হাজার, সর্বোচ্চ ১ লাখ টাকা (Content Creation)

বুধবার, ১৯ অগস্ট বিহার মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নিয়মে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে হওয়া ক্যাবিনেট বৈঠকে মোট ১৩টি প্রস্তাব পাশ হয়। তার মধ্যেই ছিল সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ নিয়ম। বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬-এ সংশোধন করেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, বিহার সরকারের বিভিন্ন স্কিম ও প্রোগ্রাম নিয়ে কনটেন্ট তৈরি করা (Content Creation) এমপ্যানেল বা রেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ভিউয়ের ভিত্তিতে অতিরিক্ত টাকা দেওয়া হবে।

প্রতি ৩০ দিনে কোনও ভিডিয়ো ১ লাখ ভিউ পেলে সেই ভিডিয়োর জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার নিয়ম করা হয়েছে। তবে একটি নির্দিষ্ট ভিডিয়োর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ ভিডিয়োর ভিউ যত বাড়বে, নিয়ম মেনে তত বেশি টাকা পাওয়ার সুযোগ থাকবে (Content Creation)।

শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি

বিহারের তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে, এই নিয়ম নিয়ে খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপরই পুরো প্রক্রিয়াটি (Content Creation) আরও স্পষ্ট হবে। সরকারি নিয়ম অনুযায়ী, এমপ্যানেল বা রেজিস্টার্ড ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ এবং চ্যানেলের ফলোয়ারদের তালিকাও নিয়মিত পরীক্ষা করা হবে। অর্থাৎ শুধু ভিডিয়োর ভিউ নয়, সংশ্লিষ্ট ক্রিয়েটরদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্যও নজরে রাখা হবে।

Several important schemes are about to start in West Bengal.

আরও পড়ুনঃ ‘আবেদন না শুনেই পরোয়ানা’, কৃষ্ণনগর আদালতের নির্দেশ নিয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র

নতুন এই নিয়মের মাধ্যমে সরকারি প্রকল্প ও কর্মসূচির তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creation) জন্য আয়ের নতুন সুযোগ তৈরি হচ্ছে।