বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই নমন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ঘোষণা করছে BCCI (Board of Control for Cricket in India)। মূলত, ভারতীয় ক্রিকেটে অসামান্য পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে যোগ্য ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করা হয়। এবারের এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি আগামী ১৫ মার্চ, ২০২৬ তারিখে নয়াদিল্লিতে সম্পন্ন হবে। জানিয়ে রাখি যে, বোর্ড প্রতি বছর বিভিন্ন বিভাগে বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়, কোচ এবং আম্পায়ারদের এই পুরস্কার প্রদান করে। এমতাবস্থায়, এবার কারা কোন সম্মান পেতে চলেছেন তা ঘোষণা করা হয়েছে।
BCCI (Board of Control for Cricket in India) কোন খেলোয়াড়দের সম্মানিত করবে?
ইতিমধ্যেই BCCI ঘোষণা করেছে যে ভারতের বর্তমান টেস্ট এবং ODI অধিনায়ক শুভমান গিলকে পলি উমরিগর পুরস্কারে ভূষিত করা হবে। যা পুরুষদের মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পুরস্কার হিসেবে বিবেচিত হয়। এই নিয়ে টানা দ্বিতীয়বার শুভমান গিল এই পুরষ্কার পাবেন। একই সঙ্গে স্মৃতি মান্ধানা মহিলাদের মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারের পুরস্কার পাবেন। এটি তাঁর কেরিয়ারের পঞ্চম সম্মান। আরও একটি বিষয় হল, BCCI এবার রজার বিনি থেকে শুরু করে রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবে।
🚨 News 🚨
BCCI to honour Roger Binny, Rahul Dravid and Mithali Raj with Lifetime Achievement Awards at Naman Awards 2026, scheduled to be held on Sunday, 15 March 2026, in New Delhi.
More details ▶️ https://t.co/noBSDbxcW5 pic.twitter.com/WfhfqHBuiI
— BCCI (@BCCI) March 14, 2026
এদিকে, ঘরোয়া ক্রিকেটে, মুম্বাইয়ের ইরা যাদব সেরা মহিলা ক্রিকেটার হিসেবে জগমোহন ডালমিয়া ট্রফি পাবেন। এছাড়াও, হরিয়াণার শেফালি ভার্মা সিনিয়র ঘরোয়া ODI-তে সেরা মহিলা ক্রিকেটারের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি পাবেন। এদিকে, মুম্বাইয়ের আয়ুশ আয়ুষ মাত্রে ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্টে সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরস্কার পাবেন। অন্যদিকে, বিদর্ভের হর্ষ দুবে রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরস্কার পাবেন বলেও জানা গিয়েছে। এছাড়াও, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আবারও BCCI ঘরোয়া টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সের পুরষ্কার পাবে। কারণ তারা মরশুমে ৪ টি ট্রফি জিতেছে এবং ২ টিতে রানার্সআপ হয়েছে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকেই বাড়ছে বার্ষিক টোল পাসের দাম, এবার হবে কত খরচ?
৫ টি দলকে একসঙ্গে সম্মানিত করা হয়েছে: এই বছর, নমন পুরস্কারে ৫ টি ICC ট্রফি জয়ী ভারতীয় দলগুলিকেও সম্মানিত করা হবে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এটিই প্রথমবারের মতো যে এত বেশি সংখ্যক শিরোপা জেতা দলকে একসঙ্গে সম্মানিত করা হবে। ওই দলগুলি হল:
আরও পড়ুন: IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা! PSL থেকে নাম প্রত্যাহার করে KKR-এ যুক্ত হলেন নতুন পেসার
১. সিনিয়র পুরুষ দল: ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
২. সিনিয়র পুরুষ দল: ICC T20 বিশ্বকাপ ২০২৬
৩. সিনিয়র মহিলা দল: ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫
৪. পুরুষদের অনূর্ধ্ব-১৯ দল: ICC অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬
৫. মহিলাদের অনূর্ধ্ব-১৯ দল: ICC অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫












