বিনামূল্যে আনলিমিটেড কলিং সহ ২ জিবি ডেটা ও SMS! দুর্ধর্ষ অফার BSNL-এর, মিস করবেন না সুযোগ

Published on:

Published on:

BSNL amazing offer, don't miss the opportunity.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুরন্ত রিচার্জ প্ল্যান সামনে আনছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকরা। অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলি তুলনায় স্বল্পমূল্যের প্রিপেইড প্ল্যানের জন্য BSNL জনপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি এক টাকার ফ্রিডম অফার চালু করার পর, কোম্পানিটি এখন আরও একটি দুর্দান্ত অফার সামনে এনেছে। যেটির মাধ্যমে কোম্পানি বিনামূল্যে ডেটা থেকে শুরু করে কলিং এবং SMS সহ একগুচ্ছ সুবিধা প্রদান করছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

দুর্ধর্ষ অফার BSNL-এর:

মূলত, BSNL এই অফারটির মেয়াদকাল বিস্তারিতভাবে জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। কোম্পানির মতে, গ্রাহকরা আগামী ৩১ মে পর্যন্ত এই অফারটির সুবিধা পাবেন। এই অফারের অধীনে, কোম্পানি একটি বিনামূল্যে BSNL সিম দিচ্ছে। কোম্পানিটি ৩০ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS উপলব্ধ করবে।

সামগ্রিকভাবে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা হিসাবে এই প্ল্যানটিতে মোট ৬০ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে এবং প্রতিদিন ১০০ টি SMS হিসেবে গ্রাহকেরা ৩০ দিনে মোট ৩,০০০ টি SMS পাবেন।

আরও পড়ুন: দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে জাতীয় স্তরে ট্রফি জয়! ISL জিতে ভারতসেরা ইস্টবেঙ্গল

উল্লেখ্য যে, এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য। এই প্ল্যানটি সম্পর্কে আরও তথ্যের জন্য গ্রাহকরা তাঁদের নিকটস্থ BSNL অফিস বা রিটেইল স্টোরে যোগাযোগ করুন।

আরও পড়ুন: শক্তিশালী হচ্ছে ভারতের আন্ডারওয়াটার নিউক্লিয়ার শিল্ড! কবে নৌবাহিনীতে যুক্ত হবে INS অরিসুদন?

জিও, এয়ারটেল, ভিআই-র কি এমন কোনও অফার আছে: জানিয়ে রাখি যে, এই অফারটি ৩১ মে-র পরেও চলবে কিনা তা এখনও জানা যায়নি। তবে আপনি যদি এই অফারটির সুবিধা নিতে চান, সেক্ষেত্রে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এদিকে, রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই-এর নতুন গ্রাহকদের জন্য এমন কোনও অফার উপলব্ধ নেই।