বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে তাঁদের পার্সোনাল মোবাইল নাম্বার সুরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে রিটেল রিচার্জ স্টোরে প্ল্যান রিচার্জ করতে গিয়ে মহিলারা তাঁদের নম্বর জানাতে বাধ্য হন। এমতাবস্থায়, মহিলাদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মূলত, BSNL এমন একটি পরিষেবা লঞ্চ করেছে যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ওই পরিষেবাটি লঞ্চ করে BSNL। যেখানে কোম্পানি দাবি করেছে যে, এই বিশেষ পরিষেবা মহিলাদের নম্বরের জন্য ‘কবচ’ হিসেবে কাজ করবে এবং তাঁদের ব্যক্তিগত নম্বর ফাঁস হওয়া থেকে রক্ষা করবে।
BSNL-এর কবচ নম্বর বৈশিষ্ট্যটি কীভাবে কাজ করবে:
উল্লেখ্য যে, BSNL কবচ নম্বরের মাধ্যমে মহিলাদের তাঁদের নম্বরের গোপনীয়তা বজায় রাখার বিষয়টি আরও সহজ করবে। মহিলাদের সুরক্ষার জন্য এই বৈশিষ্ট্যটি চালু করা হয়েছে। এটির মাধ্যমে BSNL তার মহিলা গ্রাহকদের SMS-এর মাধ্যমে একটি ১০-সংখ্যার অস্থায়ী বা বিকল্প নম্বর সরবরাহ করবে।
Your Number. Your Privacy. Your Power.
This Women’s Day, recharge safely with BSNL Kavach and keep your personal number protected.
Empowered women deserve secure connections. #BSNLKavach #WomensDay #EmpowerHer #SecureConnection #DigitalPrivacy #WomenInDigital #BSNLIndia… pic.twitter.com/rMJKQTpXvy
— BSNL India (@BSNLCorporate) March 8, 2026
জানিয়ে রাখি যে, এই বিকল্প নম্বর তাঁদের আসল মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে। তাঁরা এই নম্বরটি SMS-এর মাধ্যমে পাবেন এবং রিচার্জ করার সময় এটি ব্যবহার করতে পারবেন। এর ফলে মহিলাদের ব্যক্তিগত নম্বরটি শেয়ার করার প্রয়োজন হবে না। অর্থাৎ, ওই নম্বরটি পার্সোনাল নম্বরের জন্য ‘কবচ’ হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: বড় পদক্ষেপ! এবার এই পুরোনো পলিসিতে পরিবর্তন আনতে চলেছে রেল, জানুন এখনই
কবচ নম্বর প্রদান করার মাধ্যমে মহিলাদের ব্যক্তিগত নম্বরটি নিরাপদ থাকবে এবং সেটি শেয়ার না করেই রিচার্জ করা হবে। এমতাবস্থায়, যাঁদের রিটেল রিচার্জ করে গিয়ে ঘনঘন মোবাইল নম্বর রিচার্জ করতে হয় তাঁদের জন্য এই পরিষেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে, আসল নম্বর প্রদান করতে হবে না। বরং, শুধুমাত্র কবচ নম্বর প্রদান করে রিচার্জ করা যাবে।
আরও পড়ুন: ফাইনালের আগে মৃত্যু দিদি-জামাইবাবুর, যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বজয়, দেশবাসীর মন জিতলেন ঈশান কিষাণ
কীভাবে এটি পাবেন: জানিয়ে রাখি যে, BSNL সেল্ফ কেয়ার অ্যাপের মাধ্যমে কবচ নম্বরটির অ্যাক্সেস পাওয়া যাবে। অথবা BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।












