মাত্র ৫১ টাকায় দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, সঙ্গে সিম কার্ড ফ্রি! দুর্ধর্ষ অফার BSNL-এর

Published on:

Published on:

BSNL fantastic offer, get multiple benefits for just rs 51.

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রিচার্জ প্ল্যানের ক্রমাগত দাম বৃদ্ধিতে যথেষ্ট প্রভাবিত হচ্ছেন গ্রাহকরা। যদিও, অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক সাশ্রয়ী রিচার্জ প্ল্যান উপলব্ধ করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL একটি দুর্দান্ত অফার (Offer) সামনে এনেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে, সংস্থাটি মাত্র ৫১ টাকায় একটি নতুন সিম কার্ড (Sim Card) এবং এক মাসের সুবিধা দিচ্ছে। সংস্থাটি আগেও এই অফারটি দিয়েছে। এক্ষেত্রে শেষ তারিখ হল ৩০ নভেম্বর, ২০২৬। অর্থাৎ, ৩০ নভেম্বর পর্যন্ত এই অফারটির সুবিধা নিতে নেওয়া যাবে। জানিয়ে রাখি যে, এই অফারের আওতায় গ্রাহকদের দৈনিক ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং ফ্রি SMS-ও প্রদান করা হচ্ছে।

দুর্ধর্ষ অফার BSNL-এর:

BSNL-এর বিশেষ অফার: জানিয়ে রাখি যে, নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে BSNL একটি বিশেষ অফার চালু করেছে। এই অফারের অধীনে, গ্রাহকরা মাত্র ৫১ টাকায় একটি ফ্রি সিম কার্ড পাচ্ছেন। অর্থাৎ, গ্রাহকরা মাত্র ৫১ টাকায় একটি সিম কার্ড এবং অন্যান্য সুবিধাও পেতে পারেন। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন এবং ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। এর পাশাপাশি যেকোনও নেটওয়ার্কে কথা বলার জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-এর সুবিধাও দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই BSNL সোশ্যাল মিডিয়ায় তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে, এটি একটি সীমিত সময়ের অর্থাৎ লিমিটেড টাইম অফার। যা শুধুমাত্র ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ, গ্রাহকরা ৩০ নভেম্বর পর্যন্ত এই অফারটি গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: ‘আমরা একদম জিরো’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর রেগে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

কীভাবে অফারটি গ্রহণ করা যাবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রাহকরা একটি নতুন সিম পেতে ৩০ নভেম্বর, ২০২৬-এর আগে তাদের নিকটতম BSNL কাস্টমার সার্ভিস সেন্টার (CSC) বা রিটেল স্টোরে যেতে পারেন। এছাড়াও, গ্রাহকরা আরও তথ্যের জন্য BSNL সেলফকেয়ার অ্যাপটিও দেখতে পারেন।

আরও পড়ুন: ‘তরুণ ক্রিকেটারদের জন্য গর্বিত’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মোদী

এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য উপযোগী যাঁরা BSNL নেটওয়ার্কে আসতে চাইছেন। তাঁরা মাত্র ৫১ টাকায় একটি নতুন সিম কার্ড ও প্ল্যান পেতে পারেন। যা বর্তমানে ব্যয়বহুল রিচার্জের সম্মুখীন হওয়া গ্রাহকদের জন্য বেশ সাশ্রয়ী হিসাবে বিবেচিত হবে।